সারা জিবনে যে কতশত ভূল করেছি তার কোন ইয়াত্তা নেই।
প্রাইমারিতে পড়ার সময় প্রতিদিন নামতা গুনতে ভূল করতাম, স্কুল থেকে দেয়া বাড়ির কাজে বাংলা লাইন টানা খাতায় একই বাক্য বার বার লিখতেও ভূল করতাম। হাইস্কুলে উঠে প্রথমদিন নিজের ক্লাসটা চিনতে ভূল করেছিলাম। সাহিত্যিক “প্রমথ চৌধুরি” কে প্রথম চৌধুরি যে কতবার পড়েছি তা শুধু আমিই জানি। পরিক্ষার OMR ফরম পূরন করতে গিয়ে মাঝে মাঝে তো নিজের নামটাই ভূল করতাম।
কলেজের সেই টানা টানা চোখের শ্যাম বর্নের বান্ধবিকে প্রপোজ না করেও ভূল করেছিলাম। আবার সেই ভুলের জন্য নিজের অজান্তে কাদঁতেও ভূল করেছিলাম। চাকরিতে এসে মনে হল এই সিদ্ধান্তটাও ভূল করেছি, এই পরাধিন জিবন বোধহয় আমার জন্য নয়। সব ভূলের মাশুল দিতে গিয়ে যখন নতুন করে অচেনা কাউকে আপন করে পাওয়ার আশা জাগল ঠিক তখনেই বুঝতে পারলাম এই ভূলের বৃত্ত থেকে বেরোনো আমার দ্বারা সম্ভব নয়। অবশেষে তাকেও হারাতে হল………!!
সবশেষে যখন ভূলে ভরা অতিতের দিকে তাকাই তখন ভূলের থেকে শিক্ষা নেয়ার মত অনেক কিছুই হয়তোবা ছিল। কিন্তু হারাতে হয়েছিল তাকে (!) অথবা হারাতে হয়েছিল আমার নিজেকেই।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




