somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার সবচেয়ে অপরাধপ্রবণ শহর গুলো

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিট্রয়েট

শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের ভয়ঙ্কর ও আতঙ্কের শহরগুলোর তালিকায় শুরুর দিকেই থাকে ডিট্রয়েট শহরের নাম। এই শহর যেন সন্ত্রাসীদের সেরা পছন্দ। এখানের ভায়োলেন্স ক্রাইম রেট ২,১৩৭ যেখানে বসবাসকারীর বিপরীতে সেটা এক লাখ জন। এই শহরের বসবাসকারী জনগণের সংখ্যা সাত লাখ ১৩ হাজার ৩৯ জন। গ্যাং রিলেটেড সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই শহরের কুখ্যাতি সবচেয়ে বেশি।



স্টেট লুইস

স্টেট লুউসে রাতে কেউ বের হতেই সাহস পান না। আমেরিকার মতো উন্নত দেশেও শুধু নিরাপত্তার অভাবে যে কটি শহরে জনগণ নিরাপত্তার ছিটেফোঁটাতে নিশ্চিন্ত নন তেমনই একটি শহর স্টেট লুইস। এই শহরে বসবাস করেন তিন লাখ ২০ হাজার ৪৫৪ জন। এখানে ভায়োলেন্স ক্রাইম রেট ১,৮৫৭ জনপ্রতি এক লাখ জনে। প্রতি বছরেই এই শহরে খুনের পাশাপাশি নিশৃংসতার পরিমাণ দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে।



অকল্যান্ড

অকল্যান্ড ভ্রমণকারীদের সেরা শহর হিসেবে গণ্য হলেও বর্তমানে আমেরিকানদের কাছে এই শহরে পা রাখা আর নিরাপত্তার ভার সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারীদের হাতে ছেড়ে দেওয়ারই সমান। এই শহরে বসবাসকারীদের বিপরীতে অপরাধ প্রবণতার হার যে কাউকে দুশ্চিন্তাগ্রস্ত করবে। তিন লাখ ৯৫ হাজার ৩১৭ জন লোক এই শহরে বসবাস করেন। এই শহরের ভায়োলেন্স ক্রাইম রেট প্রায় ১৬৮৩ জন প্রতি এক লাখ বসবাসকারীর বিপরীতে।



মেমফিজ

স্থানীয় দুস্কৃতকারীরাই সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে দ্রুত অনিরাপদ শহরের তালিকায় দ্রুতই নাম উঠেছে মেমফিজের। আমেরিকার মধ্য আয়ের জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা বলেই এ শহরে অপরাধের হার বেশি। এখানে বসবাস করেন ছয় লাখ ৫২ হাজার ২৫ জন। এই শহরের ক্রাইম রেট ১৫৮৩ জন প্রতি বিপরীতে এক লাখ জনে।



আটলান্টা

ড্রাগ চোরাচালানির কারণেই অপরাধপ্রবণতা বৃদ্ধি পায় আটলান্টায়। আমেরিকার এই শহরটিও তাই কুখ্যাতি পেয়েছে আতঙ্কের শহর হিসেবে। এখানে বসবাস করেন চার লাখ ২৫ হাজার ৪৩৩ জন। এই শহরের ক্রাইম রেট ১৪৩৩ জন প্রতি, বিপরীতে এক লাখ জন। মাদক চোরাকারবারিদের স্বর্গে পরিণত হওয়া এই শহরে পেটে ছুরি চালিয়ে ছিনতাইয়ের মতো মামুলি ঘটনা আর নেই বললেই চলে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×