৩০ বার উঠবস করলেই ট্রেনের টিকেট !!!
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতকালীন অলিম্পিক ২০১৪-কে সামনে রেখে দেশের মানুষকে শরীর চর্চায় আগ্রহী করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাশিয়ান সরকার। ঘটনা হলো, যদি কেউ ৩০ বার উঠবস ব্যায়াম করে তবে তাকে একটি সাবওয়ে ট্রেনের ভ্রমণের টিকেট দেয়া হবে। এই সুযোগ সকল রাশিয়ান এবং আন্তর্জাতিক পর্যটকের জন্য উন্মুক্ত।
২০১৪ সালের শীতকালীন অলিম্পিক রাশিয়াতে অনুষ্ঠিত হবে। দেশটির সরকার এখন থেকেই অলিম্পিক সামনে রেখে দেশের জনগণকে শরীর চর্চায় আগ্রহী করে তুলতে চাইছেন, ফলে তারা সকল সাবওয়ে স্টেশনে এমন একটি মেশিন বসিয়েছেন যেটির সামনে দাড়িয়ে ৩০ বার উঠবস করলেই দেয়া হবে ট্রেন ভ্রমণের জন্য একটি ফ্রি টিকেট! আর ছেলে বুড়ো সবাই এই ইভেন্টে অংশ নিতে পারবেন।

মেশিনটা অনেকটা ATM বুথের মতোই। আগ্রহী ব্যক্তিকে মেশিনের সামনে নীল রঙের দাগ দেয়া ম্যাটে দাড়িয়ে উঠবস ব্যায়াম করতে হবে এবং মেশিনে থাকা লেজার কম্পিউটার প্রতিটি উঠবস গুণে ডিসপ্লেতে দেখাবে। একে একে ৩০ বার উঠবস সম্পূর্ণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেশিন থেকে পুরষ্কারস্বরূপ টিকেটটি বেরিয়ে আসবে।
ইতোমধ্যে রাশিয়াতে এই ইভেন্টের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু উৎসাহী নারী পুরুষ এবং শিশু উঠবস করে তাদের ফ্রি টিকেট জিতে নিচ্ছেন।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন