somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন গাধা এবং "আর কোন দিন কথা বলবা না"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ভাইজান উপরে কি দেখেন?
-আকাশ দেখি।

মধ্যবয়স্ক খোঁচা খোঁচা দাঁড়ির মানুষটার চোখে মুখে বিরক্তভাব। খুব সম্ভবত তিনি আকাশ দেখার ব্যাপারটা মানতে পারছে না। কিছু মানুষ আছে সাধারন ব্যাপার মানতে পারে না। এক রিকশাচালক আমাকে বলেছিল চাঁদ দুইটা।দুই চাঁদ ভাই-বোন। আমি চাঁদ একটা প্রমাণ করে দেয়ায় তিনি আমাকে রিকশা থেকে নামিয়ে দিয়েছিলেন। উত্তপ্ত সেই দুপুরে আমাকে হেঁটে বাকিপথ যেতে হয়েছিল। এই মানুষটার হাতে কোদাল। তাকে আকাশ দেখার কারন বলতে ইচ্ছা করছে না। কোদালের কোপে মৃত্যু আমার কাম্য নয়।

আমি আবার আকাশ দেখা শুরু করলাম। সবাই আকাশ ছুঁতে চায়।কিন্তু আকাশ ছোঁয়া যায় না,অথবা আকাশ কাউকে ছুঁইতে দেয় না। কিছু মানুষ এই আকাশের মত,একা।একদম একা।

আমি একা নই। আমার একজন প্রেমিকা আছে,ভালোবাসার মানুষ আছে। তার সাথে আমার প্রতিমাসে নিয়ম মাফিক একবার দেখা হয়। তারসাথে যেদিন আমার দেখা হয় সেদিন তার সাথে আমার তুমুল ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেই আমরা কেউ কারো সাথে কোনদিন কথা বলবো না। কিন্তু কখনো এমনটা আর হয় না। মন খারাপের কোন বিকেলে বা যখন খুব খুব বৃষ্টি নামে তখন জানতে ইচ্ছা করে-"আচ্ছা,মানুষটা কেমন আছে?" এই জানতে চাওয়াটাই খারাপ। এই জানতে চাওয়ার জন্যই দেখা করতে হয়,কথা বলতে হয়।মোবাইলে পাঁচ টাকা পঁচাত্তর পঁয়সা খরচ করে মেসেজ কিনতে হয়। কথা বলা না হয় নিষেধ,মেসেজ দেয়া তো আর নিষেধ না। জানি,ফোন দিলে না আমি কথা বলতে পারবো,না সে কথা বলতে পারবে।

গতকাল মেসেজ দিছিলাম- "ক্রন্দনকুমারী কেমন আছে?"
রিপ্লাই আসছে-"রাশেদ,তুমি যে একটা উঁচু স্তরের গাধা এটা কি তুমি জানো?"

-"হুম জানি। গাধারা প্রেমিক হিসেবে ভাল। এছাড়া পৃথিবী মানুষ দিয়ে ভর্তি হয়ে গেছে,কিছু গাধা থাকা ভাল। গাধা অতি নিরীহ প্রাণি।
-"তুমি একজন মানসিক প্রতিবন্ধি গাধা"
-"জেনে ভাল লাগলো। মানসিক প্রতিবন্ধি গাধা মানসিক সুস্থ ক্রন্দনকুমারীর সাথে দেখা করতে চায়"
-"চাইলেই সবকিছু পাওয়া যায় না"
-"কথা সত্য।তবে আমি কালকে বিকালে পার্কে যাব। তুমি আসবা। তোমাকে দুই মিনিট দেখবো। ঘড়ি ধরে দেখবো। তোমার চেহারা ভুলে যাচ্ছি"
-"আমি দেখা করতে যাব?তোমার সাথে?অসম্ভব।তোমার মত গাধার সাথে আমার কিছু নাই। আমি জিবনেও যাব না। তুমি যাবা।যেয়ে কচি ঘাস খাবা।"
আমি আর রিপ্লাই দেই নি।

আকাশ দেখা শেষ।এখন আমি পার্কে যাব। গিয়েই দেখবো সে ক্ষেপে বসে আছে। আমি যেতেই সে ঝগড়া শুরু করবে এবং "আমার সাথে আর কোনদিন কথা বলবে না" বলে প্রতিজ্ঞা করবে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×