somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা কী ব্লগিং করেছো, ব্লগিং তো করেছি আমরা!

০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক যুবক মাছ খাচ্ছে।খুব আরাম করেই খাচ্ছে।পাশে বসে পত্রিকা পড়ছে তার সত্তর বছরে দাদু।খবরের কাগজ মুখস্থ না হওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হন না। দেশ,সমাজ এবং রাজনীতির হালচাল বোঝা বৃদ্ধ সমাজ নিজ কাধে তুলে নিয়েছে।
হঠাত মাছের স্বাদে বিমোহিত হয়ে যুবক বললো-"বাহ,বেশ মজা তো।আর এক পিস হবে?টেস্ট আছে"
বৃদ্ধ বলে উঠলেন-"আরে তোমরা কি মাছ খাইছো।মাছ খাইছি আমরা।এই বড় বড় কাতল মাছ।আহা। ইলিশ মাছের গন্ধে দুই প্লেট ভাত খাওয়া যাইতো।ইশশ।ওই দিন আর নাই।আফসোস"

যুবক বিরক্ত হয়ে ভাত খাওয়া বাদ দিয়ে টিভি দেখতে বসলো। খাওয়ার সময় ইতিহাস শুনতে ভাল লাগে না। ক্রিকেট খেলা হচ্ছে। হাই ভোল্টেজ ম্যাচ।কে হারে কে যেতে অবস্থা।আচমকা বৃদ্ধ বলে উঠলেন-"আরে তোমরা কি ক্রিকেট খেলা দেখছো।ক্রিকেট খেলা দেখছি তো আমরা। ওয়াসিম আকরাম,আতাপাত্তু,রাহুল দ্রাবিড়।ইন দ্য ইয়ার নাইন্টিন নাইন্টি সিক্স।হোয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট অব....."

অফ।খেলাও অফ।চ্যানেল পাল্টায় সিনেমা দেখা শুরু করলো সেই যুবক। রোমান্টিক সিন।চুম্মা চাটি আসবে আসবে এমন অবস্থা। বৃদ্ধ বলে উঠলেন"আরে তোমরা কি সিনেমা দেখছো।সিনেমা তো দেখছি আমরা। রাজ্জাক,কবরী,উজ্জ্বল। আহারে।কি সব সিনেমা যে ছিল"

তারপর টিভি দেখা বন্ধ করে গান শোনা শুরু করলেন সেই যুবক।বৃদ্ধ উঠলেন-"আরে তোমরা কি সব প্যানর প্যানর শোন।এইসব কোন গান?গান শুনছি আমরা। হেমন্ত,আশা ভোঁসলে। আহা"

যুবক গান ও বাদ দিল রাগ করে। যুবক পড়তে বসলো।বৃদ্ধ বললেন-"পড়ালেখা তো এখন সস্তা। পড়ালেখা করছি আমরা। দুই মাইল হেঁটে যেতাম।কেরোসিনের হ্যারাকেনে পড়তাম।"

পড়ালেখাও বাদ। যুবক ঘুমাতে গেল। স্বপ্নে স্বল্প পোষাকে সানি লিওন আসলো। স্লো মোশান। সানি লিওন তার প্রতিভা দেখাতে প্রস্তুত।হুট করে স্বপ্ন পাল্টে গেল।সানি লিওন হয়ে গেল সেই বৃদ্ধ।বললেন-"আরে তোমরা কি স্বপ্ন দেখছো।স্বপ্ন দেখছি আমরা।মুনমুন,ময়ূরী"

যুবক চিৎকার করে বললেন-"হইছে বাপ।মাফ চাই।তোরাই সব করছস।আমরা কিছুই করতেছি না। অনলি তোরাই রিয়েল।শায়েস্তা খানের আমলে এক টাকায় আটমন চাল পাওয়া যাইতো এটা জানস?ইবনে বতুতা দশ টাকা দিয়া দাসি কিনছিল এটা জানস?আসছে প্যানর প্যানর নিয়া" বৃদ্ধ বললেন-"আরে তোমরা কি চিৎকার করছো চিৎকার তো করেছি.....

শেষকথাঃ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই যুবকের বয়সের কিছু মানুষ অলরেডি নতুন প্রজন্মকে নিয়ে হা হুতাশ শুরু করে দিয়েছে। আমরা নব্বই দশকের মানুষেরা অমুক পাইছি,তমুক পাইছি,হ্যান করছি ত্যান করছি। আমরা সিন্দাবাদ,আলিফ লাইলা দেখছি। এখনকার বাচ্চারা কিছুই পাইলো না(গভীর দূঃখ)। এখনকার বাচ্চাদের শৈশব বলে নাই!
আমি ল্যাপটপ বা পিসির সামনে বসে গেম খেলা কোন দুঃখী বাচ্চা দেখি নাই। সময়ের সাথে সবকিছু পাল্টাবে, পাল্টাবে শৈশবের সংজ্ঞা। এই সত্যটা মানতে পারে নি আমার বাবা, তার বাবা,তার বাবা...
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৫
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×