somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮ মিনিট ১৭ সেকেণ্ড!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এই কোথায় তুমি?কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি?
- দাঁড়াও পাঁচ মিনিট।
- দাঁড়াও পাঁচ মিনিট মানে? আর কত পাঁচ মিনিট বলবা?
- রাস্তায় জ্যাম থাকলে আমি কী করবো? এইবার সত্যি সত্যি পাঁচ মিনিট। বিশ্বাস না হলে রিকশাওয়ালাকে ফোনটা দিব? কথা বলবা?
- রাশেদ তোমাকে একটা ভাল বুদ্ধি দেই। তুমি আজকে বাসা চলে যাও। আমার সামনে আসলে তোমার মাথার চুল একটাও থাকবে না।
- তিথি তোমাকেও একটা ভাল বুদ্ধি দেই। তুমি দুইটা এক্সপ্রেসো কফি অর্ডার করো। কফি ঠাণ্ডা হতে হতে আমি চলে আসবো। জানই তো আমি বেশি গরম কফি খেতে পারি না। কফি কিভাবে গরম থেকে শীতল হয় বিষয়টা পর্যবেক্ষণ করো। এখান থেকে মেজাজ গরম থেকে ঠাণ্ডা করার শিক্ষা নাও। কেন শুনো নি কবে বলেছেন-“বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। মাথা ঠাণ্ডা হওয়ার মন্ত্র আমি কফির কাছে পাই রে”।
ফোন টুট টুট করে কেটে গেল। নেটওয়ার্ক এর সমস্যা সম্ভবত। এই দিকে রিকশাওয়ালা ভাই রিকশা থামিয়ে দাঁত কেলিয়ে বললো-“ভাইজান, পাঁচ মিনিট”। তাকে প্রকৃতি সুরেলা কণ্ঠে ডাকছে।

কফিশপের এক কোনায় আমি বসে আছি। আমার সামনে রাগের চরম সীমায় অবস্থান করছে আমার প্রেমিকা। রাগের চরম সীমায় গেলে মেয়েরা কেঁদে ফেলে। সে কাঁদছে। তার রাগ এবং রাগ পরবর্তী কান্নার কারণ আমি তাকে মিথ্যা বলেছি। আমি পাঁচ মিনিটের কথা বলে আট মিনিট দেরি করে আসছি। তারচেয়েও ভয়ানক ব্যাপার হলো সে শুধু মিনিট ই হিসাব করে নি সে সেকেণ্ড ও হিসাব করেছে। সব মিলিয়ে আমি দেরী করেছি আট মিনিট সতের সেকেণ্ড! এত কিছুর পরেও নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এই ভেবে যে রাগে সে শুধু আমার দিকে ঠাণ্ডা কফি ছুঁড়ে মারছে। গরম কফি ছুঁড়ে মারলে এতক্ষণে হয়তো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হওয়া লাগতো। সবমিলিয়ে আজকের দিনটা খারাপ না। এই রকম দিন সচারাচর পাওয়া যায় না।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×