পুতুল নাচ
২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের চোখে স্বপ্ন থাকে, হৃদয়ে প্রেম থাকে, ভালবাসার লোক থাকে। ভালবাসার মানুষটাকে নিয়ে থাকে কত ধরণের স্বপ্ন।! তাকে নিয়ে বিশেষ উৎসবে রিকশায় ঘুরতে যাওয়ার স্বপ্ন, এক প্লেটে দু জন খেতে বসার স্বপ্ন। স্বপ্ন থাকে মাসের শেষের টানাটুনির সংসারে একসাথে যুদ্ধ করার। বাসাটা ছোট হোক, কাপড়টা মলিন হোক কিন্ত মান অভিমানের এই সংসারে কখনো যেন ভালবাসার খরা না হয়, সেই স্বপ্ন।
আজকে যাকে নিয়ে আমি এইসব স্বপ্ন দেখছি কয়েকবছর বছর একই স্বপ্ন আমাকে আর একজনকে নিয়ে দেখা লাগতে পারে। লুকিয়ে সিগারেট খাওয়ার অপরাধে আমার জন্য অন্য কেউ একাকী বারান্দায় অভিমানে চোখের পানি ফেলতে পারে। আমাকেও ঠিক একই মমতায় ঐ মেয়েটির চোখের পানিও মুছে দিতে হবে। কারণ, দিনশেষে আমরা সবাই ঈশ্বরের পুতুল। তার ঠিক করা চিত্রনাট্যে সবকিছু হবে। এখানে পুতুলের কোন দোষ নেই। তাকে যেভাবে নাচানো হবে সে সেই ভাবেই নাচবে। পুরো জীবনটাই আমদের একটা “পুতুল নাচ”।
এমন ই এক গল্পের উপর ভিত্তি করে রশীদ আবরার রিয়াদের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "পুতুল নাচ"। ১৫ মিনিট ১২ সেকেণ্ডের এই শর্টফিল্ম দেখার আমন্ত্রণ থাকলো। এটি প্রথম আলো জয়ধ্বনি ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ২য় স্থান অধিকার করে।
ইউটিউব লিংকঃ
https://www.youtube.com/watch?v=9LdlP4LmtVY 
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন
"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন