somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দুর্ঘটনা রোধ করুন।

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনার হার বেড়েই চলছে। প্রতিদিন আমরা টিভি খুললে বা পেপারের পাতা উল্টালে অসংখ্য সড়ক দুর্ঘটনার খবর দেখি বা পড়ি। দুর্ঘটনা বন্ধ করার জন্য আমাদের সরকার যদি কিছু সাধারণ উদ্যোগ নেয় তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে লোপ পাবে,এবং রক্ষা পাবে অনেক তাজা এবং মেধাবী জীবন।

আমি যেহেতু ঢাকা শহরে থাকি তাই ঢাকা শহরের কিছুটা উদাহরণ তুলে দিচ্ছি । আমার উদাহরণগুলি অনেক সাধারণ কিন্তু আমরা যদি তা মেনে চলি তাহলে দুর্ঘটনা কিছুটা হলেও লোপ পাবে।

ঢাকা শহরে অধিকাংশ মানুষের যাতায়তের মাধ্যম হল বাস,টেম্পু,সিনজি আর ইদানীং ব্যাঙের ছাতার মতো রাস্তায় চলছে অসংখ্য নাম্বারবিহীন মোটরসাইকেল। আর যারা আর্থিকভাবে সচ্ছল তাদের আছে ব্যাক্তিগত গাড়ি।

প্রতিদিনকার সড়ক দুর্ঘটনার জন্য যেমন চালক দায়ী তার সাথে অনেকাংশে আমাদের সাধারণ জনগণের ও কিছুটা দোষ আছে বৈকি।

ঢাকা শহরের অধিকাংশ বাস,সিনজি বা মোটরসাইকেল বা প্রাইভেট চালকের ড্রাইভিং লাইসেন্স নেই বা যানবহনের ফিটনেস সার্টিফিকেট নেই। বি,আর,টি,সির কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তারা জাল লাইসেন্স বা ফিটনেস সার্টিফিকেট বের করে তারা রাস্তাতে গাড়ি চালিয়ে থাকে। এছাড়া পুরোনো ক্রুটিপূর্ণ বা মেয়াদহীন গাড়িতে ঢাকা শহর ভর্তি।

অধিকাংশ গাড়ির চালক ট্র্যাফিক আইন সম্পর্কে কিছু জানে না এক কথায় অজ্ঞ, নিয়ম না মেনে গাড়ি পারকিং কে কার আগে যাবে তার প্রতিযোগিতা,লেন না মানা,ট্র্যাফিক সিগন্যাল অমান্য করা,অতিরিক্ত যাত্রী বোঝাই, সাধারণ মানুষের হাঁটার রাস্তাতে মোটরসাইকেল চালানো,গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা আরো কতো কি।

আর সাধারণ মানুষের দোষ আমরা ফুটওভার ব্রীজ থাকতেও আমরা তার যথাযত ব্যাবহার না করে তাড়াতাড়ি রাস্তা পাড় হওয়ার জন্য ট্রাফিক সিগন্যাল না মেনে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করি ফলাফল যা হওয়ার তা হয়। অনেক সময় রাস্তা পাড় হওয়ার সময় আমরা মোবাইল ফোনে কথা বলি আরো অনেক কিছুতো আছেই।

আমাদের সরকারের উচিৎ ঢাকা থেকে মেয়াদউত্তীর্ণ পাবলিক বাস বা গাড়ি বা যে কোন যানবহন উঠিয়ে দেওয়া,এবং সরকারীভাবে বেশী বেশী করে ভালো নতুন মডেলের বাস আমদানি করা।

আর যাদের ব্যাক্তিগত বাস বা যাত্রী পরিবহনকারী যানবহন আছে তাদের জন্য সরকারী ভাবে লোনের ব্যাবস্থা করে দেওয়া। যেন তারাও নতুন করে উদ্যমী হয়ে ভালো মানের যাত্রী পরিবহনকারী যানবহন রাস্তাতে নামায়।

তাহলে প্রতি বৎসর আমাদের কারো বাবা কারো মা কারো ভাই বা কারো বোন বা কারো ছেলে বা কারো মেয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে । সাথে সাথে আমাদের নিজ সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×