somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউজ টাইমে প্রবীর ঘোষ : বিষয় প্ল্যানচেট

১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১২ জুন, ২০১৫ তারিখে নিউজ টাইম চ্যানেলেরাত ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হল একটি আলোচনা। বিষয়প্ল্যানচেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি প্রবীর ঘোষ। তাঁর সহযোগী হিসেবে ছিলেন অরিন্দম ভট্টাচার্য, মণীশ রায়চৌধুরী, পঙ্কজ।

অনুষ্ঠানে আত্মা, প্ল্যানচেট নিয়ে বুজরুকি ইত্যাদি বিষয় সংক্রান্ত আলোচনা হয়শেক্সপিয়র সরণীর রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে। প্রবীর ঘোষ চ্যালেঞ্জ জানান, যে প্ল্যানচেট করে আত্মা এনে দেখাতে পারবেন তাকে ৫০লাখ টাকা দেওয়া হবে। এরপর তিনি বলেন সানন্দা দপ্তরে কীভাবে সম্মোহনের সাহায্যে প্ল্যানচেট করেছিলেন, যা তার অলৌকিক নয়, লৌকিক চতুর্থ খণ্ডে লেখা আছে।
প্ল্যানচেট যে আসলে একটা ভাঁওতাবাজি তাও তিনি বলেন।
এরপর অরিন্দম ভট্টাচার্য, মণীশ রায়চৌধুরী ও পঙ্কজ প্ল্যানচেট, আত্মা নিয়ে আলোচনা করেন। পরে ওই আলোচনায় উপস্থিত হয়েছিলেন সুশীলবাবু। তিনি প্ল্যানচেটে আত্মা নামিয়ে থাকেন বলে দাবি করেন। প্রবীর ঘোষ সুশীলবাবুকে চ্যালেঞ্জ জানান ৫০ লাখ টাকার। মনে হল প্রবীর ঘোষের প্রতিপক্ষ ছিল নিউজ টাইম। সঞ্চালক ঝাঁপিয়ে পড়েন সুশীলবাবুকে বাঁচাতে।সঞ্চালক বলেন, সুশীলবাবু কোনও চ্যালেঞ্জ লড়বেন বলে আসেননি। উনি নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে এসেছেন।

এরপর প্রবীর ঘোষ পঙ্কজকে সম্মোহন করে প্ল্যানচেট করতে চাইলে সঞ্চালক বাধা দেন। সঞ্চালক বলেন, প্রবীরবাবু আপনি আমাকে সম্মোহন করুন। সঞ্চালকের সম্মোহিত অবস্থায় আংটি প্ল্যানচেট নকশার হ্যাঁ এবং না-এর দিকে ঘুরছিল। কিন্তু নেপথ্য থেকে ‘মেঘনাদ’বাবু সঞ্চালকের কানে লাগানো হেডফোনে বারবার বলে যাচ্ছিলেন, খবরদার প্রবীরবাবুর কথা শুনবেন না। আপনি কিন্তু সম্মোহিত হয়ে যাবেন।সঞ্চালক প্রবীর ঘোষের সঙ্গে সহযোগিতা না করার ফলে প্ল্যানচেট পুরোপুরি সফল হয়নি। শেষে সঞ্চালক বললেন, “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ”

‘মেঘনাদ’ আড়াল থেকে বেরিয়ে এসে সরাসরি প্রবীর ঘোষের সঙ্গে লড়ুন। এমন খাঁজা প্রোগ্রাম জীবনে দেখিনি।
যারা স্ব-সম্মোহন পদ্ধতিতে আংটি ঘোরা বিষয়টা বুঝতে পারেননি তারা পড়েদেখুন।
সুতোতে আংটি বেধে এক মনে চিন্তা করুন আংটি সোজাসুজি দুলছে। দেখবেন, কিছুক্ষণের মধ্যেই দুলবে। আবার নিজেকে সাজেশন দিন, এবার থেমে যাও। দেখবেন, ধীরেধীরে থেমে যাবে। একই ভাবে আড়াআড়ি, ক্লকওয়াইজ, এন্টিক্লক ওয়াইজও দোলানো সম্ভব।
এসবই অবচেতন মনের শক্তিতে ঘোরে। এর পিছনে আত্মার ভূমিকা শূন্য।
চ্যানেল সঞ্চালক নিজে প্রবীর ঘোষের কথা মত মনসংযোগ করলে একই ফল পেতেন।
অনুষ্ঠানটিও অন্য উচ্চতায় যেতে পারত। কিন্তু, চ্যানেল একটি ব্যবসা। অন্ধবিশ্বাস দূর হলে বিজ্ঞাপিত বিভিন্ন তাবিজ-কবজের বিক্রি কমে যাবে। সেই জন্যই কি অনুষ্ঠানটা এভাবে নষ্ট করা হল?
জবাব চ্যানেল কর্তৃপক্ষই দিতে পারবেন।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×