somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রাতুল
নৈতিকতার দিক থেকে আমি নিঃস্ব। লেখাপড়ায় চরিত্রের সংস্কার বদলায় না। ভেতরের অন্ধকার ঘোচে না। নাচ মহলে হাজার বাতির রোশনাই, খাসমহলে অন্ধকার।

ঘুষ দিয়ে চাকুরি প্রাপ্তি কে না বলুন

১১ ই মে, ২০১৬ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন বীমা ভবনের সামনে বসে আছি। হটাত ডান পাশে তাকিয়ে দেখি বিরাট জটলা। একেবারে হাতাহাতি অবস্থা। কৌতূহল বসত আস্তে আস্তে এগিয়ে গেলাম। বিসয় টা কি? তাঁর পর যা আবিস্কার করলাম তা অনেকটা এই রকম, মিস্টার X সাহেব একজন উচ্চপদস্থ কর্মকর্তা। উপর মহলে বেশ নাম ডাক আছে। কিছু খরচা পাতির বিনিময়ে চাকরি-টাকরি দেনটেন। ঘটনা ক্রমে মিস্টার Y এর সাথে কর্মকর্তা সাহেবের পরিচয়। আজ থেকে প্রায় আট মাস আগে মিস্টার Y তাঁর বড় ছেলের চাকুরির জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে দুপক্ষের দুজন করে মোট ছয় জনের স্বাক্ষর নিয়ে তিন কিস্তিতে দশলক্ষ টাকা ঐ কর্মকর্তাকে দেন। টাকা দেবার পর থেকেই হচ্ছে হবে হচ্ছে হবে গান শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে আজ মিস্টার Y তাঁর সমস্ত ডকুমেন্ট সহ ফুল ফ্যামিলি নিয়ে এই অফিসেএসেছেন। আজ একটা কিছু বিহিত করতেই হবে।
মিস্টার Y--- ছেলের চাকুরীটা কি হবে?
কর্মকর্তা----- সময় লাগবে ভাই। একটু ধর্য্য ধরুন।
মিস্টার Y--- আর কত মিয়া, আট মাস চলছে। চাকুরি লাগবে না, আমাদের টাকা ফেরত দিয়া দেন মিয়া। আর কত ঘুরাইবেন।
কর্মকর্তা----- সময় লাগবে। টাকা ত আমার কাছে নাই যে আপনি চাইলেন, ওমনি দিয়ে দিলাম। উপর থেকে নিচ পর্যন্ত কত জনকে দিতে হয়েছে জানেন আপনি? আমি ত একা আপনার টাকা নেই নাই। ধর্য্য ধরুন। আপনার ছেলের চাকুরি হবে।
মিস্টার Y--- আরে মিয়া হইব, হইতাসে, আর কত কইবেন? চেহারা খান ত মাসাল্লাহ ফেরেস্তাদের মতন আবার পাঁচ ওয়াক্ত নামাজও পরেন। হালার চিটার কুনহান কার। মানুষের কমুনসেন্স বলেও ত একটা কথা আছে। আপনার দেখছি তাও নাই, মিয়া। বাটপারি করে আর কতদিন খাবেন, মিয়া। এইবার একটু ভালো হন। একপাও ত কবরে গেছেই গিয়া এরপরেও চিটারি বাটপারি ছারতে পারলেন না।
কর্মকর্তা----- হুদাই চিল্লান ক্যান, কইলাম ত সময় লাগবে। আপনার ছেলের যায়গায় আর একজন কে খুজতে হবে। তাঁরপর তাঁর কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিব। ওয়েট করেন। আপনার টাকা মাইর যাইব না। পাইবেন, একটু ধর্য্য ধরুন। যান যান এখন যান কাজ করব। অনেক কাজ পরে আছে। সাত সকালে মুডডাই নষ্ট কইরা দিল। মিস্টার Y রুম থেকে বের হয়ে যেতেই, কর্মকর্তা সাহেব হাক দিলেন......
মফিজ ওই ব্যাটা মফিজ তরে না কইসি যারে তারে আমার রুমের ভিত্রে হান্দাইতে দিবি না। এই গুলা ক্যামনে যে অফিসের ভিত্রে হান্দায়। হালার ছাগল কুনহান কার।
আর হুন, কাল যে পোলাডা আইছিল ওরে ফোন দে, ক একটা সুপার ভাইজরের পোস্ট খালী আছে পনের লাখ লাগব। সামনের মাসে জয়েন্ট। একসাথে দিতে কবি কুনু বাকি চলব না বুঝছত।
এই টাইপের বাস্টার্ড মাইন্ডের মানুষ এই সমাজে অভাব নেই। আমাদের চারপাশেই গিজগিজ করছে। শিকার খুজছে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ২:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×