somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রাতুল
নৈতিকতার দিক থেকে আমি নিঃস্ব। লেখাপড়ায় চরিত্রের সংস্কার বদলায় না। ভেতরের অন্ধকার ঘোচে না। নাচ মহলে হাজার বাতির রোশনাই, খাসমহলে অন্ধকার।

আশিকুর রহমানের ডায়েরি-৪

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আমাকে ভাবে নির্ঘাত উন্মাদ, ঘরবন্দি থেকে কী সব লিখে রাখছি পৃষ্ঠায় পৃষ্ঠায়... তারা জানুক, আশ্চর্য সংঘাতের ভিতর কীরকমভাবে বেচে আছি আমি... বুকের ভিতর দাঁড়ানো একাকী বৃক্ষ থেকে অনর্গল পাতা ঝরে আর গোপনে অরগ্যানে বাজতে থাকে ছাই ওড়ানো সুর! আমার প্রতিটি স্বপ্নঘরের দরজায় দুলছে বিষধর গোখরের ফণা। তার চোখে চোখ রেখে শতাব্দীর ...


প্রতিদিন স্বাভাবিক নিয়মে বেঁচে থাকি-। গতকাল যেভাবে বেঁচেছিলাম মনে হয়েছিল- পরেরদিন বেঁচে থাকার দরকার নেই। তারপরও বেঁচে থাকি। জানালার কাঁচ দিয়ে আকাশ দেখি, সময় হলে অফিসের পথে পা বাড়াই অথবা মিশে যাই এই মানুষের ভারে নুয়ে পড়া শহরের অহংকারে। মহাবিশ্ব অথবা পৃথিবীর নিয়ম রক্ষা করতে গিয়ে আমাকে আদেশের শব্দ অনুসরণ করতে হয়। এভাবেই নিয়মের বারান্দায় একটি চেয়ারে পেতে তাতেই হেলান দিই এবং আমি চা খাই। ঘুমের পরে আয়নায় নিজেকে দেখবার জন্যে আগ্রহী হই- নানাবিধ কারণে কারো সাথে রেগে যাই, কাউকে ভালোবেসে ফেলি, কাউকে বুকে জড়াই এবং অনেককেই ভুলে যাই।

অনেকের অবজ্ঞা, কারো ছায়ামুখ কিংবা উষ্ণ আবেগেরও মুখোমুখি হই। কারো ঘোলা চোখে ক্ষুধার নখগুলো ভেসে ওঠে এবং আমি তা দেখতে পেয়ে ভেঙে পড়ি- একটা টেবিল পেতে কিংবা প্লেটের নিচে হাত নিয়ে ভাতভর্তি আঙুলগুলো লোকটির মুখে তুলে দিতে চাইলেও পারি না। এদিকে আছে আলস্য, খানিকটা শারীরিক তারুণ্য অথবা বরফের পেয়ালায় চুমুক। তারপর ছায়াদেখা রাত, অন্ধকার শুন্যগোলক।

চায়ের কাপ আমার প্রিয় জিনিসের তালিকায় নাম লেখায়- কারণ চায়ের পেয়ালা থেকে যে ধোঁয়া উড়তে থাকে তাতে আমি খুঁজে পাই দৃশ্য। নানাবিধ অঙ্কন। আর্ট। দেরিতে দরজা বন্ধ করে শুতে যাওয়া কিংবা দরোজা খুলেই ঘুমিয়ে পড়ার অভ্যাস বহু পুরনো। হাস্যোজ্জ্বল সকালে টের পাই দরোজাটা খোলাই ছিল- শার্ল বোদলেয়ার, বুদ্ধদেব কিংবা দারবিশের কবিতার বইয়ের ওপর ধুলোর আস্তরণ মনে করিয়ে দেয় অনেকদিন হাতে নেয়া হয়নি । টের পাই পাশ্চাত্যের দর্শন আমাকে টানছে না- প্রাচ্যের সভ্যতা আমাকে বিমুখ করছে ইতিহাসের পাতা থেকে। অনুমান করি আজ বৃষ্টি হচ্ছে- ভুল ভাঙে ইট ভাঙতে থাকা নারীর হাতে উল্কির মতো ফোস্কা পড়া হাত দেখে। ধারণা করি আজ রোদ হাসবে- আদালতের রায় শুনে আগুন লেগে যায় শহরের ফুটপাতে।

আমি ধারণা করি এবার সূর্যমুখী পাহাড়ে দাবানল ছড়িয়ে যাবে- আমার অনুমান পাথর হয়ে যায়। মৃত্তিকালোভী ইঁদুরেরা ভয় পেতে শুরু করে। পাখিরা আকাশে আরেকটি আকাশ নির্মাণে ডানাগুলো বাতাসে উড়ায়- একে একে পুরো আকাশ পাল্টে যায় এবং অসাধারণ পাখিগন্ধফুল ফুটতে শুরু করে। আমি অবাক হয়ে, পাখিদের ভালোবাসতে শুরু করি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×