somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ হতবাক !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ মানে প্রতিবাদ, বিস্ময়, তারুণ্য এমনকি বীর্যের প্রতীক। শাহবাগ আমাদের দিয়েছে চেতনা, মজবুত করেছে দেশপ্রেমের ভিত্তি, গড়েছে সৌহার্দের বন্ধন, গোটা বাঙলার মানুষকে নিয়েছে এক পতাকা তলে, বীরের জাতির খেতাব করেছে আরও সমৃদ্ধ। টানা ১৭ দিন নির্ঘুম ছিল এই শাহবাগ যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে।তবে এই দাবিটির সাথে যখন আরও কিছু দাবী যুক্ত হল তখন কেমন জানি এই আন্দোলনটা বিবর্ণ হয়ে গেল। ছাত্রশিবিরের সভাপতি বলেছিলেন যে “ শ্লোগান দেওয়া আর আন্দোলন করা এক কথা নয়” (দৈনিক আমাদের সময় ৯ ফেব্রুয়ারি ২০১৩)। তখন তার কথাটি জঘন্য মনে হয়েছিল এখনো হয় তবে আগের মত নয়। জামাত যুদ্ধ অপরাধ করেছে কিন্তু ইসলাম কী করেছে? জামাত মানুষ খুন করেছে কিন্তু ইসলাম কী করেছে? অথচ শাহবাগে শ্লোগান হইছে আমার সামনেই ৭ তারিখ বিকাল ৫.৩০ এ যে “ই তে ইসলাম তুই রাজাকার তুই রাজাকার...............” এটা কী রে ভাই? ধর্ম কী দোষ করছে। ধর্মের নাম পুঁজি করেছে জামাত ইসলাম তো কিছু করেনি বা করার রাস্তা দেখায়নি। জামাত নিষিদ্ধ করা উচিৎ তাই বলে ধর্ম! অবাক হচ্ছেন, যে ধর্ম নিষিদ্ধ মানে কী? হ্যাঁ ধর্ম নিষিদ্ধ। কারণ যে নামায পরছে দৈনিক ৫ ওয়াক্ত তাকে জামাতের অনুসারী বলা হচ্ছে। আমার অফিসের এক কলিগ যার দাড়ি আছে কিন্তু রাজনীতি করে না। হরতালের দিন অফিসে আসার পথে তার উপর পুলিশ হামলা করেছে। পুলিশের ধারণা সে শিবির করে। বূঝূণ ধর্মের অবস্থা। কার গুণ আর গাইবো......... ২২ তারিখে জুম্মা নামাজের পর যে তাণ্ডবলীলা দেখলাম সারা বাংলাদেশে তা আসলেই দুঃখজনক।শুক্রবার মুসলমানদের জন্য হজের দিন। এই দিনে যা হল তা কী দ্বীন রক্ষার্থে নাকি আত্ম-রক্ষার্থে নাকি আড়ালে আরও কিছু বাঁচাতে তা আমার বোধগম্য নয়। মনটা খুব খারাপ করেও বুকে বল নিয়ে শাহবাগ গেলাম বিকালে। মনে হল যুদ্ধে যাচ্ছি। কারণ পাকিস্তানি কুত্তারা পরাধীন বাংলায় আমাদের শহীদ মিনার ভেঙেছিল আজ এই দেশের মানুষ ভেঙেছে। তারা আমাদের রক্তে অর্জিত পতাকাকে ভূলোণ্ঠীটো করতে চেয়েছিল আর আমাদের মানুষগুলো সেই পতাকা পুড়িয়ে দিয়েছে। এটিএন এর খবরে নাকি বলেছে (যদিও আমি শুনিনি) দুইজন PAKISTHANI নাকি সামনে থেকে এর লীড দিয়েছে।
যাই হোক তবে আমাদের জন্য যেই চমকটি বাকী ছিল তা হল বঙ্গবীর কাদেরকে নব্য রাজাকার হিসেবে ঘোষণা করা। যেই কাদের সারা দুনিয়াতে টাইগার কাদের নামে পরিচিত ছিল, যে জীবন বাজী রেখে যুদ্ধ করেছিল ... প্রায় ১০০০০ লোক নিয়ে গেরিলা যুদ্ধ করেছিল (গেরিলা যুদ্ধ যে কী মারাত্মক সেটা নিজ ইচ্ছায় জেনে নেবেন) ... বীরউত্তম উপাধি পেয়েছিলো...... সেই টাইগার কাদের হল নব্য রাজাকার! তামিল মুভি শীবাজী-দ্যা বস এ রজনীকান্ত যখন জেলে যায় তখন তার পাশের কয়েদি বলেছিল তুমি জেলে এসেছ কেন? খুন করে, চোরাকারবার করে নাকি পর্ণ ভিডিও করে? রজনীকান্তের উত্তর ছিল দেশের ভালো করে। আওয়ামীলীগের প্রবীণ নেতা আসলে নেতা নয় ত্রাতা মরহুম আব্দুর রাজাকের মৃত্যুবার্ষিকীতে তোফাএল বলেছিল “ রাজ্জাক ভাই আপনি চলে গিয়ে ভালো করেছেন, আপনি আর কিছু দেখবেন না আমরা বেঁচে আছি আমাদের আরও অনেক কিছু দেখতে হবে” ( প্রথম- আলো ২৬ ডিসেম্বোড় ২০১২)। আমার আর কিছু বলার নাই............ এতকিছুর পরেও বড় আশায় বুক বেঁধে রাখি যে এই বাংলার মাটিতেই যুদ্ধ অপরাধীদের বিচার হবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×