ছোটবেলায় পত্রিকাতে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবি দেখতাম তখন ভাবতাম এটা কি অদ্ভুত ধরনের পোশাক (গাউন)? এটা মনে হয় অনেক পড়াশোনা করলে গায়ে পরা যায়। পরে শুনলাম অনার্স পাশ করলে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক পরিয়ে তাদের সম্মান জানানো হয়। যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম সামনে থেকে এই পোশাক(গাউন) বড় ভাই-আপুদের পরতে দেখলাম। মিথ্যা বলছি না, এই পোশাক স্পর্শ করা আমার কাছে স্বপ্নের মত ছিল। যখন এটা প্রথম ছুঁইলাম , কি যে ভালো লাগছিল। কারন আমি অনার্স পাশ করলে এই গাউন পরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাউন। তাও আবার পরপর দুই দিন! স্বপ্নের ক্যানভাসে নয় বাস্তবের পর্দায় তুলে রাখবো ছবিগুলো। আমি আবার ছবি তোলার পোকা। অপেক্ষায় ছিলাম অনার্স পাশ করা পর্যন্ত। যখন সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসলো আমার উত্তেজনা দেখে কে? প্রথম যখন গাউন হাতে নিলাম তখন মনে হল আমি যেন নোবেল পুরস্কার নিচ্ছি। এরপর টানা দুইদিন অনেক ছবি তুলেছি। গাউন পরে মনে হল আমি একজন গ্রাজুয়েট, আবার মনে হল আমি একজন উকিল (যদিও হাস্যকর), আমি একজন শিক্ষিত শ্রেণীর প্রতিনিধি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব, আমি আমার পরিবারের গর্ব, আমি এই সমাজ, জাতির গর্ব। হয়তো এখানে কিছুটা অহংকারবোধ কাজ করছে তবুও আমি সার্থক। কারন আমার এই অর্জন নিজের মেধার মূল্যায়নের মাধ্যমে পেয়েছি। সব গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আলোচিত ব্লগ
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।