চোখ উলঙ্গ হলে মানুষ দেখে না, মানুষকে চোখ ঠিকই দেখে।
জেগে থাকলে বা ঘুমালে, তবুও জেগে থাকতে চায়।
জেগে থাকতে চায়, আকাশে মেঘ সূর্যের লুকোচুরি
মৃদু বাতাসে বাবুই পাখির বাসার দোল বাজপাখির শিকারি ঠোট দেখতে,
ঝুম বৃষ্টিতে ছাতা হাতে নারীর শাড়ি বাঁচানোর যুদ্ধ কিংবা
রংধনুর বাকা চাহনি, জলের ফোঁটা নিয়ে গোলাপের পাপড়ির হাসি দেখতে।
দেখে যায় সমগোত্রীয়দের প্রতিহিংসার রূপ।
হৃদয়কে প্ররোচিত করার মাধ্যম হয়ে যায় অনিচ্ছা সত্যেও।
হাজার স্মৃতি ধরে রাখার এ দানবী যন্ত্র আছে বলেই
কাছে আসার গল্প কিংবা বিচ্ছিন্ন হবার মন্ত্র কল্পিত লাগে না।
চোখ সবই দেখে।
শুধু মানুষই দেখে না চোখের পিছনে লুকিয়ে থাকা হাজারো গল্প।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





