somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যশোরের অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা : আমাদের দায়

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোরের অভয়নগরের চাঁপাতলায় হিন্দু সম্প্রদায়ের উপর তিন ঘন্টা ধরে তান্ডব চলল বার বার চেষ্টা করেও তারা পুলিশের সহযোগিতা পেলনা । ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার এক ঘণ্টা আগে বিষয়টি আঁচ করতে পেরে আওয়ামী লীগের নেতা ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলেও কেউ তাদের রক্ষায় এগিয়ে আসেনি। এগিয়ে আসলে হয়ত দুর্বৃত্তদের প্রতিরোধ করা যেত । কিন্তু প্রতিরোধ করলে তো সস্তা রাজনৈতিক ফাইদা লুটা যাবেনা ! হিন্দু সম্প্রদায়ের লোকেরা মরুক তাতে কি তাদের তো রাজনীতি করার জন্য ইস্যু লাগবে ! আর মাঝকানে বলি হলেন হিন্দুদের ১১২টি পরিবার যাদের ঘর বাড়ি বলতে এখন কিছুই নেই । যদিও এই নেক্কার জনক হামলাটি ভোট কেন্দ্রিক বা নোংরা রাজনীতি জড়িত তারপর অস্বীকার করার কোন উপায় নেই হামলার সাথে যারা জড়িত তারা মুসলিম সম্প্রদায়ের, তাই একজন মুসলিম হিসাবে আমি লজ্জিত ।

আমাদের ইসলাম ধর্মে অমুসলিমদের উপর হামলা-নির্যাতনকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে-

"কিয়ামতের দিন আমি এমন যেকারো বিরুদ্বে লড়বো,যে কোন অমুসলিমদের উপর নির্যাতন করে বা তার অধিকার ভঙ্গ করে বা তার সাধ্যের বাইরে তার উপর বোঝা চাপিয়ে দেয় বা তার ইচ্ছার বিরুদ্বে তার কোন জিনিস দখল করে।"–(আল-হাদীস,আবু দাউদ)

"যদি কোন ব্যক্তি মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাসকারী অমুসলিম নাগরিক বা মুসলিম দেশে অবস্থানকারী অমুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে তবে সে জান্নাতের সুগন্ধও লাভ করতে পারবে না, যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বৎসরের দুরত্ব থেকে লাভকরা যায়।" ( আল-বুখারী, হাদীস ৬/২৫৩৩)

"যার হাত আর জবান থেকে মানব জাতি নিরাপদ, সেই প্রকৃত মুসলমান ।"- আল হাদিস

"শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে, তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে),তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি, কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র।"-(তিরমিজী শরীফ)

যদিও যশোরের যারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত তারা মুসলিম সম্প্রদায়ভুক্ত কিন্তু তারা প্রকৃত মুসলিম নয় তারা বিশৃংঙ্খলাকারী শয়তান । শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমাদের সকলের উচিত অমুসলিমদের ধর্মীয় স্থাপনা,বাড়ি-ঘর এবং তাদের জানমাল রক্ষায় এগিয়ে আসা ।

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×