somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরি আপনার বয়স বর্তমানে পঁচিশ।আপনি এখন টগবগে যুবক।হেন কোন কাজ নেই যা আপনি করতে প্রয়াস পান না। এবার একটু কল্পনা করুন।ঠিক পঁচিশ বছর আগে আপনার বাবা ছিলেন আপনারই মত।ঝলমলে যৌবনের অধিকারী।দুনিয়ার আলো বাতাস গায়ে মেখে উপভোগ করেছেন দুনিয়াকে যেমনটা আপনি করছেন বর্তমানে। পঁচিশ বছর পর সেই ঝলমলে যুবকের অবস্থা আপনার সামনে।অর্থাৎ আপনার বাবার অবস্থা এখন দৃশ্যমান।হয়ত অনেকের বাবা গত হয়েছেন। অনেক বাবাই মাত্র কুড়ি বছরের আবর্তে বার্ধক্যের দ্বারপ্রান্তে।
যা বলতে চাইছি,জীবনটা আসলে বড় বেশি ছোট।এতই ছোট যে মনে হয় মাত্র এক সন্ধ্যা বা এক সকালই তো কাটালাম এই সুন্দর ভুবনে।মরিবার না চাহিলেও মরণই চায় যে আমার মৃত্যু হোক।মৃত্যুর মধ্য দিয়েই এক নতুনের সূচনা।সৃষ্টিগতভাবেই আমরা মরণশীল।আচ্ছা,এত কিছু থাকতে মৃত্যু নিয়ে বকবক করছি কেন? কারণ মৃত্যুই
একমাত্র অবশ্যম্ভাবী সত্য যা আমাদের অতিমূল্যবান স্বার্থে আঘাত করবে।মূলত যাবতীয় স্বার্থেরই অবসান ঘটাবে।মৃত্যুই জীবনের সময়স্বল্পতার কথা স্বরণ করিয়ে দেয়।যা আমাদের দায়িত্ব ও করণীয় পালনে টনিক হিসেবে কাজ করে।

স্টিভ জবস একবার এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনী অনুষ্ঠানে বলেছিলেন, ধরুন আজই আপনার শেষ দিন।দিনশেষে আপনার মৃত্যু অনিবার্য। তাহলে আজ কি কি করতেন।পরিবারের জন্য,সমাজের জন্য,দেশের জন্য।আপনার উত্তরের সাথে যদি বিগত কয়েকদিনে করা কাজগুলো না মিলে তাহলে বুঝতে হবে আপনার পরিবর্তনের প্রয়োজন।

হ্যা,সামনে গোটা জীবনই তো পড়ে আছে।তবে গোটা জীবনে করার মত অনেক কাজও পড়ে আছে। আগামীকালই হয়ত আমি নেই।।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×