somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বিপর্যস্ত ভাষা-পরিস্থিতি উন্নয়নে করণীয়

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভাষা-পরিস্থিতি সতত পরিবর্তনশীল। কোনো নির্দিষ্ট দেশের ভাষা-পরিস্থিতি কখনও স্থির থাকেনা। কিন্তু ভাষা-পরিস্থিতিতে যে পরিবর্তন ঘটে, তা সেদেশের সমাজ ও সংস্কৃতির অনুকূলেও ঘটতে পারে, আবার প্রতিকূলেও ঘটতে পারে। কোনো দেশের ভাষা-পরিস্থিতিতে যে পরিবর্তন সূচীত হয়, তা যদি দেশের সমাজ ও সংস্কৃতির অনুকূলে সংঘটিত হয় তাহলে তা হয় গ্রহণযোগ্য; আর যদি এ পরিবর্তন দেশের সমাজ ও সংস্কৃতির প্রতিকূলে সংঘটিত হয় তাহলে তা হয় অগ্রহণযোগ্য। কারণ কোন দেশের ভাষা পরিস্থিতিতে নেতিবাচক পরিবর্তন, সে দেশে দীর্ঘমেয়াদী ভাষা-রাজনৈতিক অস্থিরতা বয়ে আনে।
বাংলাদেশের ভাষা-পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। আর এই পরিবর্তনের ছাপ সমাজ ও সংস্কৃতিতে পরিদৃষ্ট হচ্ছে। কিন্তু ইদানিং বাংলাদেশের ভাষা-পরিস্থিতি দেশের সমাজ ও সংস্কৃতির প্রতিকূলে এতোটাই নেতিবাচকভাবে পরিবর্তন হচ্ছে যে—রীতিমতো তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন যতোই যাচ্ছে, ততোই যেনো এই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে ভাষা সংশ্লিষ্ট নানা সমস্যা। ভাষা সংশ্লিষ্ট এসব সমস্যার কোনো কোনোটি দেশের সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার সাথে যুক্ত হয়ে দীর্ঘমেয়াদী জাতীয় সমস্যায় রূপ নিচ্ছে। কিন্তু বাংলাদেশ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী অধ্যুষিত একটি প্রতিসম রাষ্ট্র হওয়ায়, দেশের ভাষা-পরিস্থিতির পরিবর্তনের ফলে উদ্ভূত ভাষিক সমস্যাসমূহ প্রকটভাবে প্রতিভাত হচ্ছে না। সেজন্য দেশের জাতীয় নেতৃত্ব কোনো সময়ই ভাষা-পরিস্থিতিগত সমস্যাকে সমস্যা হিসাবে আমলে নিচ্ছে না।
পৃথিবীর দেশে দেশে ভাষা-পরিস্থিতির নেতিবাচক পরিবর্তন জনিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা থেকে দেশকে সুরক্ষার লক্ষ্যে ভাষানীতি প্রণয়ন করা হয়ে থাকে। পৃথিবীর অনেক দেশেই নেতিবাচক ভাষা-পরিস্থিতিকে মোকাবেলা করতে ভাষানীতি প্রণয়ন করা হয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের বিপর্যস্ত ভাষা-পরিস্থিতি নিয়ন্ত্রণহীনে আনতে অনুরূপ একটি ভাষানীতি প্রয়োজন। কারণ একটি জাতীয়তাবাদী ভাষানীতি প্রণীত ও বাস্তবায়িত হলে, বাংলাদেশ সরকার ভাষা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত হবে এবং তা বাস্তবায়নের প্রতি সরকারের দায়বদ্ধতা সৃষ্টি হবে এবং তা বাস্তবায়ন সম্ভব হলে বাংলাদেশ ভাষিক সমস্যাজনিত রাজনৈতিক অস্থিরতা থেকে নিষ্কৃতি পাবে। ভাষানীতি প্রণয়নে যে সব বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন, তা ৩টি ভিন্ন আঙ্গিকে তালিকাভুক্ত করে প্রদর্শন করা হলো:

ভাষিক ভূদৃশ্য পরিবর্তনে
বাস্তবে বা সামজিক ও গণমাধ্যমে বাংলা ভাষাভাষীদের মধ্যে লেখ্য ও বাচ্য সংজ্ঞাপনে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূক করণ
বাংলাদেশে পরিচালিত সমস্ত প্রতিষ্ঠান বাংলা ভাষায় পরিচালনায় বাধ্যবাধকতা আরোপণ
আবাস, ভবন ও প্রতিষ্ঠান ইত্যাদিতে বিদেশি ভাষায় আরোপিত নামের পরিবর্তে বাংলা ভাষায় নাম আরোপণ।
বিজয় দিবস, ঈদ ও দূর্গাপূজার মতো জাতীয় দিবসগুলোতে বিদেশি ভাষায় অনুষ্ঠান প্রচার বন্ধ রাখতে বাধ্যতা আরোপণ
দেশের সমস্ত গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিদেশি ভাষায় প্রচারিত অনুষ্ঠান (খবর ব্যতীত) সপ্তাহে ২দিন বন্ধ রাখার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপণ
চাকরিতে নিয়োগে বাংলা বা বিদেশি ভাষায় প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা থাকা শর্ত আরোপণ। ইংরেজি-র TOEFL অনুকরণে বাংলা ভাষার দক্ষতা নিরূপক ভাষাগত দক্ষতা মানক তৈরি করণ

শিক্ষাব্যবস্থা পরিবর্তনে
উচ্চমাধ্যমিক পর্যন্ত বিদেশি ভাষা মাধ্যমে পরিচালিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন-English Medium ও English version বন্ধ করণ।
দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সব ধরণের বিদেশি ভাষা শিক্ষা রহিত করণ
যেন একজন শিক্ষার্থি বিভিন্ন বিদেশি ভাষা থেকে একটি বিদেশি ভাষা বাছাই করে শেখার সুযোগ থাকে, সেজন্য তৃতীয় শ্রেণি থেকে বাধ্যতামূলক ঐচ্ছিক বিষয় হিসাবে বিদেশি ভাষা পঠনপাঠনের ব্যবস্থা করণ।
৮ম শ্রেণি থেকে বিদেশি ভাষায় এক-তৃতীয়াংশ বিষয় পাঠের ব্যবস্থাকরণ এবং এই শ্রেণি থেকে বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম-২য় পত্র শিক্ষাক্রম থেকে বাদ দিয়ে পাঠ্যক্রম প্রণয়ন।
বাংলা ভাষা ও বিদেশি ভাষা শিক্ষক বা শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা/বিদেশি ভাষার শিক্ষক নিয়োগে আন্তর্জাতিক মানের ভাষাগত দক্ষতা শর্তযুক্ত করণ
বিভিন্ন বিদেশি ভাষা (যেমন-চীনা ভাষা, জার্মন ভাষা) মাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করণ এবং সে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ও শিক্ষার্থী ভর্তিতে আন্তর্জাতিক মানের ভাষাগত দক্ষতা শর্তযুক্ত করণ।

জাতীয় মানবিক সম্পদ উন্নয়নে
ধ্রুপদী ভাষা, আধুনিক ভাষা ও বিদেশি ভাষা থেকে অনুবাদের জন্য বাংলা একাডেমী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও জাতীয় মাহফেজখানায় শত শত নবায়নযোগ্য দুই বছর মেয়াদি (স্থায়ী পদে যোগদানের পর অনুবাদের দায়িত্বটি এড়িয়ে যেতে পারে, তাই ২বছর মেয়াদি হওয়া বাঞ্ছনীয়) অনুবাদকের পদ সৃষ্টি করণ
বাঙ্গালি জাতির বিশ্রুতি ও ঐতিহ্য সম্পর্কিত সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, বর্মী ও তিব্বতি ইত্যাদি ধ্রুপদী ভাষায় লিখিত পাণ্ডুলিপি, শিলালিপি ও বইপত্র বাংলায় অনুবাদ করণ।
বিভিন্ন বিদেশি ভাষায় লিখিত বিশ্বের নামীদামী গ্রন্থ বৎসরে কমপক্ষে ১০০ খানা হারে অনুবাদ করণ

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×