somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম ফকির
ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

বাঙ্গালী হত্যাযজ্ঞের সাক্ষী আসামের নেলি https://www.youtube.com/watch?v=599LmFwHJwU

০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গভঙ্গ সংঘটিত হয়েছিলো ১৯০৫ খ্রিস্টাব্দে। তার ফলশ্রুতিতে পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) ও আসাম মিলে গঠিত হয়েছিলো পূর্ববঙ্গ-আসাম প্রদেশ। বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ খ্রিস্টাব্দে। অর্থ্যাৎ পূর্ববঙ্গ ও আসাম ১৯১১ খ্রিস্টাব্দ পর্যন্ত একীভূত ছিলো। কিন্তু এখন যা আসাম তার একটা বড় অংশ পূর্বকাল থেকেই বাঙ্গলার অংশ ছিলো। ইংরেজগণ বৃহত্তর গোয়ালপাড়া অঞ্চল ও কাছাড় লাভ করে ১৭৬৫ খ্রিস্টাব্দে বাঙ্গলা অধিকারের সময়। কিন্তু তারা আসাম অধিকার করে ১৮২৬ খ্রিস্টাব্দে। এরপর তারা ১৮৭৪ খ্রিস্টাব্দে বাঙ্গলার বৃহত্তর গোয়ালপাড়া অঞ্চল ও কাছাড় আসামের সাথে যুক্ত করে দেয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় কাছাড়ের কিছু অংশ সিলেট জেলা হিসাবে পাকিস্তানে ফেরত আসে। কিন্তু বৃহত্তর গোয়ালপাড়া অঞ্চল আসামের অংশ হিসাবে রয়ে যায়।

ইংরেজদের রাজনৈতিক কৌশল হিসাবে পূর্ববঙ্গ ও আসাম মিলে যখন নতুন প্রদেশ গঠিত হয়, তখন থেকে পূর্ব ও পশ্চিমবঙ্গের বহু মুসলমান ও হিন্দু অভিবাসনের মাধ্যমে আসামের বাঙ্গালী জনগোষ্ঠীর সাথে যোগ দেয়। কিন্তু ১৯১১ খ্রিস্টাব্দ থেকে ৭২ বছর অতিবাহিত হতে না হতেই ১৯৮৩ খ্রিস্টাব্দে আসামের মুসলমান জনগোষ্ঠীর উপর সংঘটিত হয় এক মহাহত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ নেলি হত্যাযজ্ঞ নামে অভিহিত। নেলি হত্যাযজ্ঞ উইকিপিডিয়া নিম্নরূপ ভাবে তুলে ধরেছে।

নেলি হত্যাযজ্ঞ বা নেলি গণহত্যা ভারতের অসমে ১৯৮৩ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ছয়-ঘণ্টাব্যাপী সংঘটিত এক হত্যাযজ্ঞ। এই গণহত্যা কেড়ে নেয় নগাঁও জেলার ১৪টি গ্রামের[— আলিসিংহ, খুলাপাথর, বসুন্ধরি, বুগ্দুবা বিল, বুগ্দুবা হাবি, বর্জলা, বুতুনি, ইন্দুরমারি, মাটি পর্বত, মুলাধারী, মাটি পর্বত নং ৮, সিলভেতা, বর্বুরি এবং নেলির ২,১৯১ জন মানুষের (বেসরকারি হিসেবে এই সংখ্যা ৫,০০০-এরও বেশি) জীবন। আক্রান্তদের অধিকাংশ ছিলেন বাংলাভাষী মুসলমান, যারা ঐ অঞ্চলে বেআইনিভাবে প্রবেশ করেছিলেন এমন অভিযোগ ছিল। ঐ অঞ্চল পরিভ্রমণকারী একদল গণমাধ্যম কর্মী এই ঘটনার সাক্ষী ছিলেন। পরবর্তীকালে শুভশ্রী কৃষ্ণান পিএসবিটি ইন্ডিয়া দ্বারা প্রযোজিত একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। সেখানে এই ভয়াবহ হত্যাযজ্ঞে যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন তারা দেখিয়েছেন যে তাদের কাছে নাগরিকত্ব প্রমাণের নথি ছিল। এই হত্যাযজ্ঞ ছিল ১৯৮৩ সালের অসম আন্দোলনের (Assam Agitation) মধ্যবর্তি কুখ্যাত নির্বাচন চলাকালীন অনেকগুলো লোমহর্ষক ঘটনার মধ্যে অন্যতম।


এই হত্যাযজ্ঞটি What the Fields Remember প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয়েছে

https://www.youtube.com/watch?v=599LmFwHJwU
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×