somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সশস্ত্র বাহিনীর ইংরেজি প্রীতি ও বাংলা ভাষা প্রচলন আইন

২১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে রাখা হয়ে থাকে। এমনকি নানান কর্মসূচী ও অভিযান (যেমন-অপরেশন টোয়ালাইট, অপরেশন থাণ্ডারবোল্ট)-এর নামও ইংরেজিতে রাখা হয়। কিন্তু ১৯৮৭ সালে প্রণীত বাংলা ভাষা প্রচলন আইন অনুসারে বাংলাদেশে সেনাবাহিনী কর্তৃক এই ধরণের নামকরণের ব্যাপারটি প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন।

কারণ বাংলা বাংলাদেশের জাতীয় ভাষা ও বাঙ্গালি জাতীয়তাবাদের প্রতীক। আর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাঙ্গালি জাতির রাষ্ট্রীয় ও জাতীয় নিরাপত্তার প্রতীক। সে অর্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দায়িত্ত্ব কেবলমাত্র ভূখণ্ড রক্ষা নয়, বরং দেশের জাতিসত্ত্বা সুরক্ষাও। কিন্তু ইংরেজিতে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অর্থ হলো- সশস্ত্র বাহিনী জাতীয়তাবাদের প্রতীক বাংলা ভাষাকে পায়ে ঠেলে অন্য জাতির ভাষাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রয়াসী হয়েছে।

এখানে উল্লেখ্য যে, আমাদের দেশের ইংরেজিবিদরা বাংলাদেশে এমনভাবে ইংরেজিকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট রয়েছে যে, তেমনভাবে কেবলমাত্র তখনই একটি ভিন ভাষাকে চাপিয়ে দেওয়া হয়, যখন একটি আগ্রাসী ভিনজাতি অন্য একটি দেশকে অধিকার করার পর সেই জাতির উপর আগ্রাসী জাতি তার নিজ ভাষাকে বিজিত জাতির উপর চাপিয়ে দেয়। সে অর্থে সশস্ত্র বাহিনীর অহেতুক ইংরেজি ভাষার ব্যবহার জাতিসত্ত্বার নিরাপত্তা পরিপন্থী কর্মকাণ্ডের সামিল।

কাজেই সশস্ত্র বাহিনীর উচিত হবে ইংরেজিতে নামকরণকৃত সমস্ত প্রতিষ্ঠান ও কর্মকাণ্ড (যেমন-operation twilight=হতে পারতো অভিযান গোধূলি) বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর নিরিখে পর্যালোচনা করা প্রয়োজন এবং তদানুসারে যে কোনো প্রতিষ্ঠানের নামকরণে সেই আইনটি অনুসরণ করা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২১ রাত ১১:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×