somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত অভিজ্ঞতাঃ ঘুম ভেঙ্গে দেখি আমি কোমডের পাশে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

;;
;;
;;
বেশ আরামের ঘুম ঘুমাচ্ছিলাম। হঠাৎ ভেঙ্গে গেলো ঘুম। দেখি পাশে বালিশের বদলে কোমড, আমার মা আমার মাথা ধরে ঝাকাচ্ছেন। মাথার এক পাশে প্রচন্ড ব্যাথা, সেখানে রক্ত লেগে আছে। পাশে বালতি ভাঙ্গা, বাথরুমের দরজা ভাঙ্গা।
বেশ অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমিও হয়েছিলাম।

যাই হোক, ঘটনায় যাই। আমাকে ধরাধরি করে বাথরুমের বাইরে আনা হলো। একটু জ্ঞান হতে শুরু করলো। তখন মনে পড়লো সব ঘটনা।
আমি ফিজিওলজি পড়ছিলাম বসে বসে। গাইটন সাহেবের মহান বানীগুলো মুখস্ত করার চেষ্টায় ছিলাম। এক পর্যায়ে স্বাভাবিকভাবেই বাথরুমে ঢুকেছিলাম। দরজা লাগানোর পর হঠাৎ টেকিকার্ডিয়া (হার্টরেট বেড়ে যাওয়া) ফিল করলাম। তারপর আর কিছু মনে নেই।
আমার মায়ের জবানীতে সব কাহীনি শোনার পরে মনে হচ্ছে, আমি সম্ভবত বাথরুমেই উলটে পড়ে গিয়েছিলাম। “পড়বি তো পড় বালতির ঘাড়ে” টাইপ অবস্থা। তানিন-এর টেকসই বালতি ভেঙ্গে কয়েক টুকরো হয়ে গেলো। আমার মাথা লাগলো বাথরুমের দেয়ালে। অদ্ভুত ব্যাপার হচ্ছে বাথরুমের ভিতর এত্তো এত্তো কান্ড ঘটিয়ে ফেলছি অথচ আমি কিছুই টের পাচ্ছিলাম না।
যাই হোক বাথরুমের ভিতরে হুলুস্থুলের শব্দ মা শুনে ফেলেছেন ইতোমধ্যে। আমাকে নাকি বহুত ডাকাডাকিও করেছেন। সাথে আমার বোনও ছিলো। মা-বোন একসাথে মিলে বাথরুমের দরজায় বাড়ি দিতে লাগলেন। আমাকে ডাকাডাকি করতে লাগলেন। কিন্তু আমি তো তখন “বেহুশ”। বাবা তখন বাসায় নেই। মা আর বোন দুজন মিলে দরজা ভাঙ্গলেন। তারপর আবিষ্কার করলেন আমি বাথরুমে চিৎপটাং হয়ে শুয়ে আছি। আমার মুখে পানি টানি দিয়ে নাকি “ঘুম” ভাঙ্গিয়েছিলেন। (বাংলা সিনেমার এই কাহীনি দেখি আসলেই কাজ করে)

আমাকে নেয়া হলো পাশের হাসপাতালে।
ডাক্তারদের আমি বিচিত্র কারনে বেশ ভয় পাই। ডাক্তারদের সামনে বসে আইটেম আর কার্ড দিতে দিতে ডাক্তারদের উপর একরকম ভয় জন্মে গেছে। মনে হয় এই বুঝি প্রশ্ন করে ফেলবেন হোয়াট ইজ cyclopentanoperhydrophenanthrene?
যাই হোক, আমাকে ডাক্তার দেখলেন। মাথায় কিছু ইনিজুরি ছিলো, হালকা ট্রিটমেন্ট দিলেন। বললেন আমার কপাল ভালো। বাথরুমে পড়ে ব্রেইন হিমোরেজ হয়ে অসংখ্য মানুষ মারা যায়। কিছু টেস্ট করতে বললেন। সব বুড়োদের টেস্ট। ই সি জি, লিপিড প্রোফাইল এইসব। আজকে ই সি জি করালাম। রিপোর্ট এসেছে নরমাল। লিপিড প্রোফাইল কালকে সকালে খালি পেটে করতে হবে।

ঘাড় আর মাথা ব্যাথার ব্যাপারটা বাদ দিলে এখন পুরোপুরি সুস্থ আছি। কিন্তু একটু আগে দেখি পুরো দুনিয়া কাপাকাপি করছে। ভাবলাম আবার অজ্ঞান হয়ে যাচ্ছি না তো! তারপর দেখলাম না, সমস্যাটা আমার না। সমস্যাটা ভূমি সাহেবের। তিনি কাপাকাপি করছেন। মানে ভুমিকম্প হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪২
৪৮টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×