ভাবছি নতুন কিছু লিখবো, কিন্তু কি লিখবো এটাই ভেবে পাচ্ছি না। ভাবনার বিষয় ও মাথায় আসছে না। নতুন একটা ক্যামেরা কিনবো মাথার ভিতরে এটাই ঢুকে আছে। দেশে হুট করে যেমন গরম পরে ঠিক সেভাবে আবার ঝড় বৃষ্টি ও হয়। ইদানিং আবার ভুমিকম্প ও হচ্ছে, বাঁঁচবো না মরবো ঠিক নাই অথচ মাথার ভিতর ঠিকিই ক্যামেরা কাজ করছে। ভাজ্ঞিস আমি এখন ছাত্র না নইলে পড়তে বসলে দুচোখে যেমন ক্যামেরা দেখতাম কুইজ টেস্ট এ ক্যামেরার গঠন ও প্রকার সম্বন্ধে লিখে আসতাম। যাক অনেক ঘাটাঘাটি করে ক্যামেরা মানে ডিএসএলআর নিয়ে কিছু শিখলাম, নতুন কিছু আমার কাছে বেশ ভালোই লাগছে। নেটে দাম দেখে তো অবস্থা খারাপ, কত কষ্ট করে বাসে ঘন্টার পর ঘন্টা বসে মতিঝিল অফিসে যাই তবুও মনের ভিতর মটর বাইকের কথা আসেনা। জদিও একবার ভেবেছি কিন্তু আমার এক আপুর কথায় বাইকের ঝোক থেকে ফিরে আসেছি। একটা ভালো বাইক কিনতে মুটামুটি ১৫০,০০০ টাকা করচ হয়। অথচ একটা ভালো ক্যামেরা সাথে আনুসাংগিক লেন্স ও দরকারি কিট কিনতেই ১৫০,০০০ উপরে করচ করতে হয়। এইবার তো চিন্তায় পড়লাম কি করবো। আবার দেখলাম ৩৫ হাযারেও লেন্স সহ ক্যামেরা পাওয়া যায়। কি যে বিপাকে পড়লাম কি করবো কিছুই ভাবতে পারছি না। কথা হল নতুন কিছু করতে হবে আর নতুন কিছু করার ভিতর আনন্দ আছে আর এই আনন্দটাই আমি চাই। হয়ত এই কম দামেরটাই আমাকে অনেক আনন্দ দিবে। তবুও অনেক কষ্ট করে বাসে চড়ে অফিসে যেতে হবে পেটের তাগিদে।
যেহেতু অনেক দিন পর ব্লগে লিখছি অন্য কিছুই লিখতে চাইছিলাম কিন্তু মাথার ভিতরে তো ক্যামেরাই আটকে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



