somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতীকী ছবি

"বাবা"
এ.কে.এম. রেদওয়ানুল হক (নাসিফ)

অবাক আমি , ভেবে যাই আমি , শয়নে স্বপ্নে ;
একজন মহৎ মানুষের ই কথা ;
যে সে কেউ নয় , সন্তানের জন্য বটবৃক্ষ স্বরুপ,
তিনি হলেন একজন বাবা ।

বলে না কখনো , বুঝতে দেয় না কখনো , প্রকাশ করে না
কখনো সন্তানের কাছে তার ভালোবাসা ধরণ ;
তারপরে আমাদের জন্য, করে চলেছেন প্রতিটা কাজ
যেন আমরা গড়ি সুন্দর একটা জীবন !

বাবা সে যে, এক না বলা গভীর সম্পর্কের নাম
যিনি এনে দেন ছেলেকে জগতের খ্যাতি ,
কিন্তু হায় জাতি , আফসোস হয় খুব , বড় হয়ে
বাবার পরিচয় গোপন করে অনেক ব্যাক্তি ।

বাবা আছে বলেই আজ তুমি বিশ্ব দরবারে
হতে পেরেছো সম্মানের অধিকারী;
যাদের বাবা নামক বটবৃক্ষ নাই তাদের জীবনটা
কতো কঠিন দেখো একবার খোঁজ করি !

তাই সময় থাকতে বাবার মুল্য দাও , ভালোবাসো বাবাকে মনপ্রাণ দিয়ে ,
উজার করো নিজেকে শ্রদ্ধা করো তাকে চিরকাল ;
সময় শেষ হয়ে গেলে তখন থাকবেন না উনি তোমার মাঝে ,
আফসোস করে লাভ হবে না তোমার এই জীবনকাল ।

শত কষ্ট, শত ত্যাগ স্বীকার করে , যিনি তোমাকে নির্মাণ করার
জন্য বিলিয়ে দেন নিজেকে সর্বদা ;
কিন্তু কেন আজ , মানব তুমি , নিজ বাবাকে দেও
না তার প্রাপ্য সেই ভালোবাসা !

সময় থাকতে যদি ভালবাসো না তাকে ,বুঝো না
তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ মানুষের দাম ;
যখন বাবা নামক বটবৃক্ষ জীবনে আর থাকে না
তখন খুলে কেন তোমার চক্ষু প্রাণ !

তাই মানব বলি তোমায় শেষ বার , করো না তোমার
সেই মহান পিতাকে অপমান ;
যেদিন তোমার ছেলে তোমাকে দিবে কষ্ট সেদিন ;
তুমি কেঁদে ও পাবে না সমাধান !



সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×