প্রিয়তমা,
আমাদের ও একদিন বৈশাখ আসবে।
'বৈশাখ' এ তোমাকে কিছু দেব না বলে
'বৈশাখ' এর আগে আমাদের অভিমান হবে
তুমি আমাকে না জানিয়ে পাঞ্জাবি কিনে রাখবে
আমাকে মানাবে তাতে, রং টা সাদা হলে।
তারপর,
চৈত্র সংক্রান্তির রাতে, একটি ব্যাগ নিয়ে হব হাজির
ব্যাগে থাকবে,
লাল-সাদা রঙের চুড়ি
টকটকে লালের মাঝে সাদা রঙের শাড়ি
কপালের টিপ
লিপস্টিক টা পছন্দ না বলে কেনা হবে না
তুমি নিশ্চয় আবার রাগ করবে নাহ!
তারপর,
পহেলা বৈশাখের দিন
খুব সকালে ভাঙবে ঘুম
যাব পদ্মা নদীর তীরে
কোন মাঝি যদি বিক্রি করে ইলিশ অল্প দামে
সাথে তার ঘরের আউশ চালের খাটি পান্তা
খাওয়া শেষে আসব পাকশী স্টেশনে
আসার পথে বকুল ফুলের গাছ থাকলে
মালা বানিয়ে পড়িয়ে দেব
সূর্য উঠার আগে জড়িয়ে ধরে হাত
হাটবো প্লাটফরমে
রবীন্দ্রনাথের কোন কবিতা যদি মনে পরে তোমার
আবৃতি করে শোনাবে আমায়
ওটা তুমি ভালোই পারো।
সূয্যি মামা দেখা দিলে, প্রস্থান নেব আমরা
তারপর শহরের কোথাও মেলা বসবে
সাংস্কৃতিক দল গুলো গান শোনাবে
নাচ দেখাবে।
তারপর, বিকেল হলে
দুরে কোথাও পালিবো
আলো হারিয়ে সন্ধ্য নামলে
বছরের মত 'বৈশাখ' হারাবে
অপেক্ষ শুরু হবে
আবার কবে 'বৈশাখ' আসবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



