শুনলাম,
তুমি তোমার প্রেমিক নেতা কে বসিয়ে হয়েছ নেত্রী
আজ তোমার প্রেমিকের জিবনে চিন্তার কাল রাত্রী।
শহরের নাম করা রাস্তার মোড়ে
তোমার নামে শ্লোগান উঠবে জোড়ে।
তোমার প্রেমিক আছে তোমার ভালবাসায়
তুমি আছ জনগনের আশায়
তোমার প্রেমিকের আছে গরিব দুখী ফ্রেন্ড
আজ তোমার সেলফির ট্রেন্ড
পাসওয়ার্ড চুরি করে পেয়েছো ফলোয়ার
সেলফি ট্যাগ মারা কর্মী খেলোয়াড়
'সাথে আছি' ক্যাপশন লেখা শেয়ার
প্রতীক নিয়ে তোমাদের মাঝে ঝগড়া হবে
সে রাতে আমার কথা মনে পড়বে
সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে সকালে আসবে নির্বাচনী মাঠে
পাশের চেয়ারে বসে থাকব ইশতেহার পাঠে
নির্বাচনের দিন,
তোমার প্রেমিক বিরধিদলের নেতা
জনগন হবে বড় অভিনেতা
হেরে যদি যাও এক ভোটে- গণনা শেষে
আড়ালে তোমার প্রেমিক বলবে হেসে
''পেরেছি আমি,
পারোনি তুমি
নারী,
তুমি বোঝোনি রাজনীতির খেলা
শিখেছ ভাসাতে শুধু ভালবাসার ভেলা।"
[/sb
~মুরাদ দুর্জয়
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


