ধরুন আপনার বাপ ভাই নানা কাকা কেউ নাই, একদম খালি হাতে এসেছেন আপনি ঢাকায় চাকরি করতে|
চাকরি না পেলে তো অন্য হিসাব, আর ধরুন একটা পেয়েও গেছেন চাপা কিংবা চিপার জোরে...
এইবারই শুরু হলো পোস্টপেইড আর প্রিপেইড এর খেলা |
থাকার জায়গা লাগবে সেটা ম্যান্ডাটরি প্রিপেইড সিস্টেম, এক মাসের, দু মাসের এমনকি তিন মাসের ও প্রিপে হতে পারে ...
ধরুন, লামসাম 20 হাজার টাকা লাগবে বাসস্থান বন্দোবস্ত করতে |
এর পর শুরু দৈনিক যাতায়াত, বাস কিংবা রিক্সা (CNG ..থাক বাদ দেন ) সব এ প্রিপেইড এবং তাদের ঐচ্ছিক দাবি অনুযায়ী পরিশোধ অবশ্যক|
ধরুন, লামসাম 3 হাজার টাকা লাগবে যাতায়াত বন্দোবস্ত করতে |
এরপরতো খাওয়াদাওয়া আছেই, বিয়ার গ্রিলের স্লোগান সত্য করে 'আমাদের বেঁচে থাকতে হবে '
যা দিবে হোটেল সমিতি বা বুয়া সমিতি মুখ বুজে নগদ দিয়ে আসতে হবে|
ধরুন, লামসাম 4 হাজার টাকা লাগবে খাইদাই বন্দোবস্ত করতে |
আরো 3 হাজার ধরুন গেলো ফর্মাল পোশাক আসাকের পিছনে....
আড্ডাবাজি বা ঘোরাঘুরিতে খরচ ?? সময় কৈ ?? (জী ঠিক ধরেছেন টাকা কৈ !!)
এইবার দেনা ছেড়ে পাওনাতে আসুন আই মিন আপনার স্যালারি ... ওটা কিন্তু পোস্টপেইড !! এমনকি ওটা মাসের চার, পাঁচ কিংবা দশ তারিখেও হতে পারে.. এতে কবি নীরব থাকায় ভালো , আওয়াজ দিলেই বিপদ, চাকরি যেতে পারে |
এবার ধরুন আপনি বিবাহিত ... ব্যাস আর কিচ্ছু করা লাগবেনা, উপরের সব খরচ গুলি যোগ দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে গুন্ করে দিন, অবস্থা বুঝে যাবেন|
এই শহরে জীবন ব্যাবসায় ডেবিট এবং ক্রেডিট এর সামঞ্জস্য করাটা হাস্যকর !!
বেঁচে থাকাটাই যেখানে একমাত্র প্রফিট |
[ কাল্পনিক চরিত্র ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



