somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার জন্য আত্মনাদ

২৭ শে মে, ২০১৪ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদিন শব্দের প্রতিক্ষায় বসে আছি
ভাব নেই, শব্দ নেই, কবিতা লিখা হচ্ছেনা
আর কতকাল এভাবে শব্দের প্রতিক্ষায় পথ চেয়ে রবো
আর কতকাল অসহায় মানুষের মতো তাকিয়ে রবো প্রকৃতির দিকে
আমি কি তাহলে কবিতা লেখা ভুলে যাচ্ছি
কবিতা কি তাহলে আমার দখলে আর থাকছে না
আমি কবিতা লেখা ভুলে যাচ্ছি, কবিতা লেখা।
শব্দ এখন আর আমায় চিনে না
বর্ণমালার বর্ণগুলোও আমাকে সহ্য করতে পারেনা
ওদের অবহেলা আর অনাদরতায় আমি ক্লান্ত
কবিতা আমাকে ছুটি দিয়েছে তার পাঠশালায়
আমি এখন কবিতার জন্য ছুটে যাই এখানে ওখানে
কবিতার জন্য লুটিয়ে পড়ি পথের ধুলোয়।
চির বসন্তের শহর থেকে শেতাঙ্গদের করবস্থান পর্যন্ত
বাতাসের নগরী থেকে সাত পাহাড়ের চূড়ার সবকটি শহর
চষে বেড়িয়েছি শুধু একটি কবিতা লেখার জন্য
তবু আমার কবিতা লেখা হলো না।

এ কেমন শাস্তির নাম
যে কবিতায় আমি পরিচিত, যে কবিতা আমাকে দিয়েছে
যশ-খ্যাতি-সম্মান আর বাঁচার একমাত্র উপায়
সেই কবিতা আমি হারিয়ে ফেলছি!
না, না, আমি কবিতা লিখতে চাই
আবার ভালবাসার কথা বলতে চাই কবিতায়,
আবার ভালবাসাতে চাই কবিতায়।
দেশের মানুষ আজ নির্বিচারে হচ্ছে হত্যা-খুন, গুম
লুট হচ্ছে দেশিয় সম্পদ, দূর্নীতির আগ্রাসন ছাড়িয়ে গেছে সীমা
সরকারি মদদে আন্ডার ওয়াল্ডের ডনেরা হয়ে ওঠছে রিষ্টপুষ্ট
দেশ আজ বিভাজিত হয়েছে অনেক ভাগে
মানুষ অরণ্যের হিং¯্র পশুকে হারিয়েছে হিং¯্রতায়
সেই গৌরবে বেড়ে গেছে সাধারণ মানুষের রক্ত চোষা
বৈদেশিক নীল নকশায় পা রেখে বাংলাদেশের শ্রমবাজার
দিনে দিনে হারাচ্ছে তার ন্যায্য অধিকার
শোষণের এই দিনে ক্ষমতাসীনদের পদ তলে পৃষ্ট গণতন্ত্র
সংবিধানকে যে যার মত করছে ব্যবহার
সংসদ আজ হয়ে গেছে রঙ্গ রসালাপের মঞ্চ।


মানুষ খেকো জল্লাদেরা হত্যার নেশায় মেতে ওঠেছে
রক্তের সুরাহপানে তারা মগ্ন
দেশের সীমান্ত দিয়ে নির্বিকারে ঢুকছে মাদক ও চোরাচালান
সীমান্তে প্রতিনিয়তই ঘটছে বিচার বর্হিভূত হত্যা কান্ড
ঠিক এই সময়, একটি কবিতার খুব প্রয়োজন।
যেই কবিতায় বিদ্রোহ, বিরহ-ব্যদনার কথা থাকবে
মাটি ও মানুষের কথা থাকবে
নবজাতকের কান্নার কথা থাকবে, মায়ের কথা থাকবে
ভালবাসার কথা থাকবে, আদর্শ সমাজের কথা থাকবে
রাজনীতি-অর্থনীতি, দর্শনের কথা থাকবে, যেই কবিতায়
শিক্ষক-কেরানী, ব্যবসায়ী-বুদ্ধিজীবী ও বেশ্যার কথা থাকবে
সেই রকম একটি কবিতা লিখতে চাই।
আমার এই আত্মনাদ, সারাদিনের বিষাদ পর্ব
আমার এই প্রতিক্ষা একটি কবিতা লেখার জন্য
আমি একটি কবিতা লিখতে চাই, শুধু একটি কবিতা
আর কিচ্ছু চাইনা, কিচ্ছু না
শুধু একটি কবিতা লিখতে চাই
শুধু একটি কবিতা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×