somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই কিংবদন্তির অভিষেক দিন

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৫ই নভেম্বর ১৯৮৯ সনের এইদিনে টেস্ট ক্রিকেটে দুই কিংবদন্তির অভিষেক হয়। তাদের মধ্যে একজন পাকিস্তানি পেসার ইর্য়কার মাস্টার ওয়াকার ইউনুস অন্যজন ভারতীয় ঠাণ্ডা মেজাজের ধ্বংসাত্মক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

ইর্য়কারের রাজা বলে পরিচিত ওয়াকার ইউনুস। তিনি তার টেস্ট ক্রিকেট জীবনে ৮৭ ম্যাচে ৩৭৩ উইকেট সংগ্রহ করেছেন। সেরা বোলিং ছিল এক ইনিংসে ৭৬ রানে ৭ উইকেট। তিনি টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছে ২২ বার এবং ১টি টেস্ট ম্যাচে ১০ উইকেট নিয়েছে ৫ বার। এক টেস্ট ম্যাচে সেরা বোলিং ছিল ১৩৫ রানে ১৩ উইকেট। ১৯ শতকে তার ইর্য়কার জাদুতে কেপে উঠতো ক্রিকেট বিশ্ব। অনেক দানবীয় ব্যাটসম্যান তার ইর্য়কারের সামনে হার মেনেছে। সেই ধ্বংসাত্মক বোলার ২০০৩ সালের ২রা জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে তার টেস্ট ক্রিকেটীয় জীবনে ইতি টানেন। এ বছরে তিনি সিলেট সিক্সার্সের সেরা ১০ বোলার ‘ফিউচার সিক্সার্স’ ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনে কার্যক্রমে বিচারক হিসেবে ছিলেন। বিপিএলের প্রথম তিন ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে যায় সিলেট। দলের জয়ের ধারাবাহিকতা ফিরিয়ে আনতেই এবার বিদেশি মেন্টরের দিকে হাত বাড়াল দলটি। তাই সিলেট সিক্সার্সের মেন্টর হিসেবে দেখা যাবে ওয়াকার ইউনুসকে।

এবং সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালে রাজ সিং দুঙ্গারপুর শচীনকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফরে ভারতীয় দলের সদস্য হিসেবে নির্বাচন করেন। এর ফলে ১৯৮৯ সালের নভেম্বর মাসে করাচী টেস্টে মাত্র ১৬ বছর ২২৩ দিন বয়সে তাঁর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অভিষেক হয়। তার ২৪ বছরের ক্রিকেটীয় জীবনে রযেছে অসংখ্য রেকর্ড। টেস্ট ক্রিকেটে ২০০ ম্যাচে করেছেন ১৫ হাজার ৯২১ রান। সেরা ব্যাটিং ২৪৮ রান। শতরান হাকিয়েছেন ৫১টি এবং অর্ধশতক রযেছে ৬৮টি। একমাত্র শচীন টেন্ডুলকার টেস্ট ও ওডিআই একত্রে শতক হাকিয়েছে ১০০টি। ১৯৮৯ থেকে ২০১৩ সন পর্যন্ত প্রতিটি মানুষকে মাতিয়ে রেখেছিলেন তার নৈপুণ্য ব্যাটিং এর মাধ্যমে। তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ১৪ই নভেম্বর, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

© মুহসিন মুন্সী
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×