somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: শিরোনামহীন খোলাচিঠি ........বরাবর প্রিয়তমেষু

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখ: ১০ এপ্রিল,'১৩ ইং
আমার চিঠির কোন সম্বোধন দিলাম না ইচ্ছে করেই, ও জায়গাটা রইলো ফাঁকা। তোমার আমার সম্বন্ধটার মতই ঐ জায়গাটা রহস্যঘেরা, ব্যাখাতীত। তা থাক, এই চিঠির তাতে কোন গরজ নেই, ও তো ডাইরীর একখানা সাদা পাতায় লেখামাত্র, তাই থাকবে চিরকাল, প্রেরকের দরজায় অজানা ডাকপিয়নের সওয়ার হবে না কখনোই।

তোমাকে যেদিন দেখি ঐদিন কি অন্যরকম কিছু ছিল? সাহিত্যের ভাষায় বললে আকাশটা কি একটু বেশি রঙিন ছিল অথবা গাছের পাতা একটু বেশি সবুজ?জানি না।....... তোমাকে প্রথম দেখাতেই চোখে পড়ে তোমার সুদর্শন চেহারা আর ঝকঝকে স্মার্টনেস, তবে সত্যি বলছি সেটা আমার মনে তোমার প্রতি তাৎক্ষণিক কোন আক্র্ষণের সৃষ্টি করেনি। ডিপার্টমেন্টে যেদিন প্রথম এলে ঐদিন তোমাকে সবার সাথেই পরিচয় করিয়ে দেয়া হয়েছিল,তোমার বেলায়, -আমার মতো হয়নি, নিশ্চিতই জানি তোমার নজরে পড়েছিলাম আমি।কোথায় যেন, সম্ভবত হুমায়ুন আহমেদের লেখায় পড়েছিলাম- মেয়েদের এসব ব্যাপারে তৃতীয় ইন্দ্রিয় কাজ করে।

ডিপার্টমেন্ট একই হলেও তোমার আমার ডিপার্টমেন্ট বিশেষায়ণের বৃত্তটা আলাদা।
তোমার আগ্রহটা আমি কিভাবে বুঝতে পারতাম জানো?
নানা বাহানায় আমার আশেপাশেই থাকতে চাইতে তুমি, তোমার লুকোন চাহনিতে, আমার কলিগদের সাথে অকারণ বৃথা তর্কে মেতে উঠে তুমি যে স্রেফ আমার আশেপাশে থাকার অজুহাত খুঁজতে তা আমি বেশ বুঝতাম।তুমি যখন কেমিষ্ট্রির যে শাখায় আমার বিচরণ, ঐ বিষয়ে জানার মেকি আগ্রহ নিয়ে আমার কাছে আসতে তখন তোমার অপলক চাহনিতে তুমি মুহূর্তেই ধরা পড়ে যেতে।মনে মনে হাসতাম কেবল।

আমি তোমাকে যে কবে ভালোবেসে ফেলেছিলাম তা দিন তারিখের সীমানায় ধরা পড়েনি। চেহারায় নয়, তোমার অন্তরের ঐশ্ব্র্যর্যই আমাকে মুগ্ধ করেছিল।'লাভ এট ফার্স্ট সাইট' কথাটা ছেলেদের বেলা যতটা, মেয়েদের বেলা ততটা খাটে না বলেই আমার ধারণা, পদস্থলনে মেয়েদের দূর্র্গতি বেশি, তাই পদচারণে সাবধানতার বিকল্প নেই।ভালোবাসি, বুঝলাম,.......। যখন একবার অসুস্থ হয়ে তুমি চারদিন ভার্সিটিতে এলে না।মাত্র চারদিনই তো, কিন্তু মনে হল একযুগ দেখিনি তোমায়।

কিন্তু তা হলে কি হবে?আমি নিরুপায়। এ সমাজে মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না,- একথা না মানলেও কোথা থেকে অজানা দ্বিধা, নারীসুলভ অহম ইত্যাদি ইত্যাদি মাথা তুলে দাঁড়াতো। তাছাড়া আমি কোন আবেগে জর্জর কিশোরী নই- ভার্সিটির লেকচারার, স্ক্যান্ডালের ভয় তো ছিলই।

তারপর.....মাঝে কতগুলো দিন পার হয়ে গেল, তোমার কাছ থেকে তিন শব্দের ম্যাজিক বাক্যটি শোনার আশায় আশায়। বৃথাই......তোমার নির্বাক চোখের ভাষা বুঝতে কি আমি ভুল করেছি? প্রকাশহীন নিশ্চুপ তোমার একি নিছকই মোহরূপী আকর্ষন? ভালোলাগাকে ভালোবাসা নাম দিয়ে ফেলি নি তো? আশাহীনতার নির্ঘুম রজনী কাটে আমার।
পরিবারের বড়, তাই দিবারাত্র বিয়ের চাপ-এতদিন ঠেকিয়ে রেখেছিলাম, কিন্তু তোমার স্কলারশিপ নিয়ে বিদেশযাত্রার তোড়জোড়ের খবরে চূড়ান্ত ধৈর্যচূতি হল আমার। প্রবল হতাশার আর কষ্টের সাগরে নিমজ্জিত হলাম আমি।ভালবেসে এত যন্ত্রণা কে জানত!নিজেকে প্রবঞ্চিত আর অপমানিত মনে হল আমার। পাত্র দেখতে শুরু করলাম একের পর এক, ছেলেমানুষী এক জেদ মনে- তুমি যাবার আগেই হাতে তুলে দেব রাঙাবরণ বিয়ের কার্ড।
কি জানি তখন ভুল করেছি নাকি এখন। অভিমানী অবিশ্বাসী মন, কেবলই বলে,.....যদি আছেই কিছু .....তবে কেন সে .....একবার বলল না? মনের মাঝে অবিরত খচখচ কে বাজে বিষকাঁটা ।
অবশেষে আমার সম্বন্ধটা স্থির হয়েছে, শুনেছি তোমার যাবার বেলাও।
প্রতিহিংসা নয়, শেষমেষ মনে আছে তোমার প্রতি ভালোবাসাই। এই চিঠি কোনদিনই পৌঁছাবে না তার গন্তব্যে, তবু .......শুভকামনা জানাই তোমাকে, যেখানেই থাকে ভালো থেকো।
ইতি ,
মৌমিতা
ভার্সিটির সাহিত্য পাতায় ছাপা হওয়ার পর থেকেই সহকর্র্মীদের কাছ থেকে প্রশংসাবন্যায় ভেসে যাচ্ছে তৃণা।'আরে, আপনি রীতিমত এক প্রতিভা,সিরিয়াসলি লেখালেখি শুরু কর উচিত আপনার।'
ষ্টাফ রুম খালি হয়ে গেছে, তৃণাও যাবার জন্য তৈরী হল। এমন সময় রকিবকে দরজায় দাঁড়ানো দেখে থমকে দাঁড়ালো-রক্তশূন্য চেহারা ওর, বললো, 'মৌমিতার বিয়ে কি আসলেই পুরো ঠিকঠাক?'
'হ্যাঁ।'তৃণার উত্তর।
'বাতিল করা যায় না কোনভাবে?জানেন, কতবার বলতে চেয়েছি আপনাকে, প্রত্যাখান হবার ভয়ে বলতে পারি নি।'
'বলা উচিত ছিল, কত অপেক্ষা করিয়েছেন আপনি আমাকে ,জানেন?
যদি বিয়ে হয়ে যেত "মৌমিতার"?'
দুজনেই হাসল।তৃণার হাসিতে বাড়তি আনন্দ, কিছুতেই নিজের অনুভূতির কথা বলতে পারতো না সে, মুখচোরা রকিবের কাছ থেকে মনের কথাটি বের করে আনতে মৌমিতা নামের আড়ালে লেখা তার নিজের গল্পটা এক্ষেত্রে চমৎকার কাজ দিয়েছে।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×