somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্যের অবশ্যপাঠ্য কিছু বই (চতুর্থ পর্ব)

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্যের অবশ্যপাঠ্য কিছু বই (তৃতীয় পর্ব)

বইয়ের নাম : ‘অন্তর্লীনা'
লেখক : নারায়ণ সান্যাল

আধুনিক লেখকদের মধ্যে নারায়ণ সান্যাল এক গোষ্ঠীর পাঠকের কাছে বিপুলভাবে জনপ্রিয়। জনপ্রিয়তার কারণ তাঁর অনবদ্য লেখার টান, বিষয়ের বৈচিত্র্য এবং সময়বিশেষে নিখুঁতভাবে পাঠকের আবেগকে ছুঁতে পারার ক্ষমতা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি পাঠকেরা প্রথম নারায়ণ সান্যালের ভক্ত হয়ে পড়েন ‘বিশ্বাসঘাতক’ বা ‘প্রবঞ্চক’ পড়ে। বই দুটি ভালো লাগার মতো সত্যি, কিন্তু তার রচিত ‘হে হংসবলাকা’ আর ‘অন্তর্লীনা’ না পড়ে কেউ তার ভক্ত হলে তাকে আমরা অন্ধভক্তই বলবো।

গল্পের নায়ক কৃশানু মধ্যবিত্ত ঘরের ছেলে। বুদ্ধিদীপ্ত। কিন্তু সাধারণের দৃষ্টিতে স্মার্ট নয়, কারণ সে লাজুক, ইন্ট্রোভার্ট। নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে। এছাড়া তার মধ্যে আছে এক শিল্পীমন, সে সাহিত্যের ছাত্র, ছবিও আঁকে। অথচ তার স্কেচবুকে নেই কোনও নারীর ছবি। তার বয়সী এক যুবক শিল্পীর কাছে একটু অস্বাভাবিক ঘটনা, সন্দেহ নেই। শুধু স্কেচবুক বলে তো নয়, সে ট্রামে উঠে চেষ্টা করে লেডিজ সীট থেকে যথাসম্ভব দূরে থাকতে, তার সহপাঠী মেয়েদের মুখের দিকে সে কখনও তাকায় না পর্যন্ত। এ হেন নারীভীতির কারণ কি শুধুই লজ্জা? ধীরে ধীরে পাঠকরা জানতে পারেন যে কেবল লাজুক স্বভাবের জন্য নয়, এই আচরণের পিছনে আছে তার এক অদ্ভুত মানসিক সমস্যা। সেই সমস্যা সম্পর্কে সে যথেষ্টই সচেতন, কেবল জানে না কিভাবে বেরিয়ে আসবে সেই সমস্যা থেকে, কিভাবে স্বাভাবিক আর পাঁচটা ছেলের মত হতে পারবে। এ হেন কৃশানুর জীবনে হঠাৎই একসাথে তিনজন নারীর আবির্ভাব হয়। তারপরই ঘুরে দাঁড়ায় গল্পের মোড়। তারপর এসবের টানাপোড়েনে প্রেম ভালোবাসা আবেগের জগতে ঘুরপাক খেতে থাকে কৃশানু। কিন্তু বুঝতে পারে না নিয়তি তাকে নিয়ে যাবে কোনদিকে। শেষপর্যন্ত কি হয়, কৃশানু তার সমস্যার সমাধান করতে পারে কিনা, সেসব জানতে গেলে পড়তে হবে মূল উপন্যাসটি।

কৃশানুকে ঘিরে তিনজন নারীর এই আবর্তনকে তাঁর কলমের জাদুতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক নারায়ণ স্যানাল। কৃশানুর জীবনের প্রথম প্রেম সার্থক হোক না হোক, রোম্যান্টিক উপন্যাস হিসেবে অন্তর্লীনার সার্থকতা নিয়ে সন্দেহ নেই। অন্তর্লীনা শুধু রোম্যান্টিক উপন্যাস নয়, মনন-আশ্রয়ী উপন্যাসও বটে। নায়ক কৃশানুর মনের ভেতর যে আনন্দ, দুঃখ, সংশয় ভিড় করে আসে তার বর্ণনা দেওয়ার ব্যাপারে লেখকের মুন্সিয়ানা লক্ষণীয়। এই ধরনের মানসিক সমস্যা নিয়ে লেখা উপন্যাস বাংলা সাহিত্যে খুব বেশি নেই। সেদিক থেকেও এই বইটি স্বতন্ত্র। একটি উল্লেখযোগ্য বিষয় হলো বইটি ১৯৬০ এর দশকে লেখা। এখনকার লেখকেরা যতটা সহজে যৌন সমস্যার বর্ণনা দিতে পারেন সে সময় সেটা অসম্ভব না হলেও অনেক লেখকই সেটা এড়িয়ে যেতেন সমাজের একদল পাঠকের কাছে গ্রহণযোগ্যতা হারানোর ভয়ে। অন্তর্লীনায় কিন্তু লেখক রাখঢাক করেননি, যৌন বিবরণ সরাসরি না এলেও এ গল্পের মূলভিত্তি ওই যৌন সমস্যা।

সবশেষে গল্পের পরিণতি প্রসঙ্গে বলি, সারা উপন্যাসের তুলনায় শেষটা একটু যেন তাড়াহুড়ো করে করা, একটু বেশি মেলোড্রামাটিক। হয়ত এটাকে লেখকের একটা দুর্বলতা বলা যেতে পারে। তবু একটা কথা কেউ অস্বীকার করতে পারবেন না, যতই মেলোড্রামাটিক হোক, যতই আবেগের বাড়াবাড়ি থাক, উপন্যাসটা পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছে করবে না, এক নিঃশ্বাসে শেষ করে ফেলতে চাইবেন। লেখকের অদ্ভুত সাবলীল লেখনীর গুণে তৃপ্তিটা পাবেন পুরোমাত্রায়ই। উপন্যাসটা পড়তে শুরু করলে, ভালো লাগতে শুরু করবে।

পিডিএফ লিংক পাওয়া যায়নি।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×