somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদ গজনবির ভারতাভিযান মীথের বাস্তবতা : একটি ইতিহাসবিকৃতির ন্যাক্কারজনক অধ্যায়

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণত ইতিহাস বা সীরাত দর্শন পাঠ করতে হলে প্রথমেই আমরা দেখি লেখক আমার পছন্দ কিনা! অথচ লেখকের বক্তব্যের যথার্থ্য কতটুকু—তা হয়ত কখনো খটিয়ে দেখা হয় না। কিংবা লেখকের থেকে ইতিহাসগ্রহণে আমরা কতটুকু নির্ভার থাকতে পারি, বা লেখক আদৌ নির্ভরযোগ্য কিনা—আমার মতে তা কখনোই হয়ত দেখা হয় না। যার কারণে আমাদের ভেতরে একধরনের স্থবির জ্ঞানচর্চার পরিবেশ তৈরি হচ্ছে।

যে যা বলছে আমরা তাই নির্বিচারে বিশুদ্ধ ইতিহাস বলে মেনে নিচ্ছি। এটা দুঃখজনক নিঃসন্দেহে। প্রাচ্যতাত্ত্বিক বা অরিয়েন্টালিস্ট ইউরোপীয় ঐতিহাসিকগণ সুলতান মাহমুদ গজনবির ১৬ বা ১৭বার ভারত আক্রমণের এক মুখরোচক কাহিনি দাঁড় করিয়েছেন। এই কাহিনির পেছনে তাদের উদ্দেশ্য ছিল, গজনবী লুণ্ঠন করতে ভারতে আক্রমণ করেছিলেন—একথাটা প্রমাণ করা। হিন্দু ঐতিহাসিক ও সাধারণ জনগণও এটাই মনে করে। অরিয়েন্টালিস্টরা সফল হয়েছিলেন বলতে হয়।

অথচ বাস্তবতা হলো, মাহমুদ গজনবি তার বাবার পরে সিংহাসনে বসে অাভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগী হন। ইতিহাসের সাধারণ পাঠই আমাদেরকে বলে দেয়, তার বাবার সময়েই শিয়া বিদ্রোহীরা প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। বাবার রেখে যাওয়া সমস্যা সমাধান করা তার প্রথম ও প্রধান কাজ হয়ে দাঁড়ায়। কারণ, যে কোনো বুদ্ধিমান শাসকই অাভ্যন্তরীণ বিদ্রোহকে দমন না করে রাজ্যের বাইরে গিয়ে লুণ্ঠন করার শখ করবেন না।

তো যাই হোক, ‍সুলতান মাহমুদ গজনবি আভ্যন্তরীণ বিদ্রোহীদেরকে কঠোরভাবে দমন করার ফলে তাদের একাংশ হিন্দুস্তানের সিন্ধু অঞ্চলের দিকে আশ্রয় নেয়। গজনবি সেই অঞ্চলের রাজাকে বিদ্রোহীদের ফেরত দিতে বললে তিনি অসম্মতি জানায়। তারপর তিনি ১ মতান্তরে ২বার সেই রাজার রাজ্যে অভিযান চালান।

আমরাও যখন বলি ১৬ বা ১৭বার ভারতে আক্রমণ করেছেন মাহমুদ গজনবি তখন প্রকারান্তরে আমরা অরিয়েন্টালিস্টদের লুণ্ঠনতত্ত্বকেও প্রচার করি। আসলে অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যতাত্ত্বিকদের লেখা এই ধরণের ইতিহাসের অন্যতম লক্ষ্য ছিল ডিভাইড এন্ড রোল। মুসলিম শাসকদের চরিত্রে কালিমা লেপন করে তারা মুসলিম শাসক ও সাধারণ মুসলিমদের প্রতি হিন্দুদেরকে বিষিয়ে তুলে এবং পারস্পরিক সম্প্রীতি নষ্ট করে। ব্রিটিশরা ভারতে আসার পর যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তার ৫ভাগও মুসলিম শাসনামলে হয়নি।

মূলত প্রাচ্যতাত্ত্বিকরা মাহমুদ গজনবির ১৭বার ভারতাভিযানের কথা প্রচার করেছে। চাইলে প্রত্যেকবার তারা মুসলমানদের পরাভব ও পর্যুদস্ততার কথা বলতে পারতেন, এতে বাহ্যিকভাবে তাদের মুসলমানদের প্রতি ইতিহাসবিকৃতির আগ্রাসনটা কিছুটা পোক্ত হত। কিন্তু প্রাচ্যতাত্ত্বিকরা তা করেনি, তারা মুসলমানদের শৌর্যবীর্যের আড়ালে পুঁতে দিয়েছে ইতিহাসের ন্যাক্কারজনক লুণ্ঠনতত্ত্ব। এতে মুসলমানরা তাদের শৌর্যবীর্য ও নেতাদের বীরত্ব দেখে ইতিহাসবিকৃতির মতো জঘণ্য বর্বরতম বিষয়টা কত সহজে ভুলে গেল! একেই বলে মাইন্ডগেম, একেই কলে ডিভাইড এন্ড রোল।


সূত্র : আয়নায়ে হাকিকতনুমাঁ, আকবর নজিরাবাদী
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×