somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যতক্ষণ আপনি টেস্ট করাবেন না, ততক্ষণ আপনি করোনা আক্রান্ত নন

২২ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠে প্রথমে জ্বর জ্বর অনুভব হলো। তারপর দেখলাম গলাটাও শুকিয়ে কাঠ, ব্যথা অবশ্য বেশি নেই। তবে খড়ায় চৌচির অবস্থা। শরীরের বিভিন্ন গ্রন্থিতে মৃদুব্যথাও আছে। তার উপর লেগে আছে সর্দি। যার অনিবার্য কারণে একটু পর পর হাঁচি তো আছেই। এই যে এতটুকু লিখছি, দুই বার হাঁচি দিলাম।

এমনি দিন হলে এগুলো আমলে নিতাম না। স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজের প্রতিফল-প্রতিক্রিয়া হিসেবে মেনে নিতাম। যেমন, গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ ছিল শীতল, সাততলার জানালা খোলা আর ফ্যান ছিল ফুল স্পিডে। রাতে শীত শীত লাগলেও কাঁথা পাইনি হাতের কাছে। এই কারণে জ্বর জ্বর ভাবনা খুবই স্বাভাবিক।

গলা শুকিয়ে যাবার কারণ ধরা যায় সর্দি। নিঃশ্বাস নিতে হয়েছে মুখ দিয়ে। যার কারণে গলা শুকিয়ে গেছে। তাছাড়া এই সর্দির কারণে স্বাভাবিক নিঃশ্বাস নিতে না পারায় রাতে মনে করেছিলাম শ্বাসকষ্টের জটিলতা।

কয়েক দিন চোখে ঘুম নেই। বিভিন্ন আতঙ্ক আর পেরেশানিতে দিন গুনছি। এই কারণে সর্দি বেধে যাওয়া আমার নিত্যকার ব্যাপার।

এসব তো গেলো শরীরের বাহ্যিক উপসর্গ। কিন্তু মনের ভেতরের খবর জানেন?

মনের ভেতরে রয়েছে আতঙ্ক করোনা ভাইরাস। তাই শরীরে কিছু হেরফের দেখা দিলেই ওই আতঙ্কের সাথে মেলাতে শশব্যস্ত হয়ে পড়ছি।

এটা হচ্ছে আমাদের স্পিরিটের কারণে। স্বাভাবিক গতির চেয়ে আমাদের অনুসন্ধিৎসু মন আরো বেগপ্রবণ এবং তড়িৎক্ষরণ।

উদাহরণ দিয়ে বুঝাই, একটা লোক ২০ বছর পর জানতে পারলো, সে বিগত বিশটি বছর ধরে ক্যান্সার পুষে আসছে। আরেকটি লোক তার ক্যান্সার হয়েছে শোনার চার মাসের মাথায় মারা গেলো। জানি উদাহরণটি যুৎসই নয়, সবার ক্যান্সারের স্তর যদিও এক থাকে না। তবে কথা হলো, দ্বিতীয় ব্যক্তি ক্যান্সারের খবর শোনার পর আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিল৷ অথচ প্রথম ব্যক্তি ২০ বছর অনায়াসে ক্যান্সারের সাথে বসবাস করছেন, কোনো ধরনের আতঙ্ক ছাড়াই। কারণ, তিনি তা জানতেনই না।

ইন্টারনেট আমাদের অনুসন্ধিৎসু আর কৌতুহলী করে তুলছে। যার কারণে হাতের মুঠোয় পুরো বিশ্বকে পেয়ে যাচ্ছি আর এই কৃত্রিম বিশ্বকে নিয়ে ভাবছি। তার উপর এখন তেমন কাজের চাপ নেই। তাই সারাদিন পড়ে আছি এই ইন্টারনেটের মাগনা দুনিয়ায়। ফলে ইতালির খবরটাকেও মনে হচ্ছে আমাদের বাড়ির পাশের ঘটনা। একারণে আমরা যত দ্রুতগতিতে খবর পাচ্ছি, তারচেয়ে বেশি দ্রুত আতঙ্কিত হচ্ছি। এই আতঙ্কিত হওয়া আপনাকে ধীরে ধীরে কবর নিতে পারে। কারণ, ধরুন আপনি হয়ত করোনা আক্রান্ত। কিন্তু ভাইরাসটি আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার সাথে পেরে উঠছে না, কিন্তু যখনই আপনি আতঙ্কিত হবেন ভাইরাসটি তখন আপনার মাঝে জেঁকে বসবে।

তাই একটু নির্ভার থাকুন। ভাবুন, বাংলাদেশে কোনো করোনা শনাক্তের মেশিন নাই। মনে রাখবেন, যতক্ষণ আপনি টেস্ট করাবেন না, ততক্ষণ আপনি করোনা আক্রান্ত নন। ঘরের ভেতরে থাকুন, নিয়ম মেনে চলুন। অযথা আতঙ্কিত হবেন না। দেদারছে বেঁচে চলুন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×