somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[একটি মানবিক আবেদন] আসুন, একজন মাকে বাঁচাই...

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মা দীর্ঘদিন যাবত অসুস্থ, দুইসপ্তাহ আগে ক্যান্সার ধরা পরেছে, অবস্থা অনেকটাই খারাপ৷ আলেম ফ্যামিলি, খোঁজখবর নিয়ে জানতে পারলাম, তাদের টাকার খুব প্রয়োজন, ডাক্তার বলছেন, দ্রুত চিকিৎসা চালিয়ে যেতে৷

যিনি নিকাহ গ্রুপের একজন সম্মানিত এডমিন ও পপুলার একটা ব্লাড গ্রুপের সাথে জড়িত। যেই মানুষটা দিনের পর দিন মানুষের উপকারে নিরলস স্বেচ্ছাশ্রম দিয়ে আসছেন, বড়ই সাদাসিধে পরোপকারী মানুষ, কখনো কোনো স্বেচ্ছাশ্রমে তাকে ‘না’ করতে শুনিনি। যে মানুষটা সব সময় মানুষের পাশে থেকেছেন আজ আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। তার মায়ের খাদ্যনালীতে ক্যান্সার। এখন সেকেন্ড স্টেজে আছেন। ইতোমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। রোগনির্ণয়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে, এখন সেই ক্যান্সার ক্রমবর্ধ্বমান। জরুরি চিকিৎসা পথ্য গ্রহণ না করলে অবস্থা বেগতিক হয়ে পড়বে। তার জন্য প্রায় তিন চার লাখ টাকা প্রয়োজন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ একথাটি যদি সত্য হয়, তাহলে আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন মমতাময়ী মায়ের জীবন।

ডাক্তারের দেয়া তথ্য মতে, সময় মতো চিকিৎসা চালিয়ে যেতে পারলে তার আম্মাও আমাদের মতো পৃথিবীর আলো-বাতাস ভোগ করতে পারবেন। দুই সপ্তাহর মধ্যে রোগীকে নিয়ে ঢাকায় আসতে বলা হয়েছে। আর এই ব্যয়বহুল চিকিৎসার অর্থজোগান দেয়ার সামর্থ রোগীর পরিবারের কারো নাই। যদিও এদিক সেদিক থেকে কিছু টাকার জোগানও হয়েছে, এখনো দু্ই লাখ টাকার প্রয়োজন।

একটা আলেম পরিবারের পক্ষে এত টাকার ঘানি টানা কষ্টসাধ্য ব্যাপার। তার উপর তার ফ্যামিলিতে শক্ত উপার্জনক্ষম কেউ নাই। সবাই ছাত্র মানুষ। তাই এতগুলো আলেম সন্তানের জননীর জন্য এগিয়ে আসা মানবিক দায়িত্ব। আমরাও তো কোনো না কোনো মায়েরই সন্তান। মা মানে তো মা। একজন সন্তান হয়ে মায়ের জন্য কি আমরা কিচ্ছু করতে পারব না?

আমরা যে যার মতো সাহায্যের হাত এগিয়ে দিলে একজন মা বেঁচে যেতে পারেন। তার দোয়াতে আমরা হতে পারি অসংখ্য সওয়াবের ভাগিদার। আসুন, খুশি মনে যার যার সাহায্যের হাত এগিয়ে দেই।

কেউ যদি ওই মায়ের সন্তানের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পারসোনালি বিস্তারিত আরো তথ্য জানিয়ে দিবো ইনশাআল্লাহ।


সহযোগিতা করতে :
কামরুল ইসলাম
বিকাশ- 01681363386
রকেট- 019295153540

রিদওয়ান হাসান
রকেট- 017361091935

তারিক ফয়জুল্লাহ
বিকাশ- 01877723923
নগদ- 01521216719
FAYZULLAH
Dutch-Bangla Bank Limited.
AC : 1931050003456

জুবায়েন আন নাঈম
JOBAER AN NAEEM
Islami Bank Bangladesh Limited
AC : SMSA-616
(20502236700061600)

ফেসবুক ইভেন্ট লিংক
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×