প্রতীবাদ বললেই চোখে ভেসে ওঠে নজরুল,
দেখতে পাই চির উন্নত শিরে ঝাঁকড়া বাবড়ি চুল।
অসীম সাহসে যৌবনের সেই গান আবার শুনতে পাই
চির তরুণ তুমি, নজরুল তুমি, আবার তোমাকে চাই...
তোমার ঝড় কবিতায় জাগি সাম্যের গান গাহি,
কারাগারের অন্যায় শিকল ভাঙ্গি, মোরা বিদ্রোহী বিদ্রোহী!!
সকাল বেলার প্রার্থনা তুমি শিখায়েছ শিশুকালে,
আজ কেন যেন নিখোঁজ সে পন বইয়ের পাতার আড়ালে!!
প্রভাত দ্বারে আঘাত হানিয়া আবার ঘুচাব রাত
কাণ্ডারি মোরা এক হব ফের, পুছিবোনা কোনো জাত।
"তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে"
বলে ছিলে তুমি, জাগছি আবার, শীঘ্রই ভোর হবে।
দুঃসাহসে আছো, বীরত্বে আছো... কে বলে তুমি নাই??
চির তরুণ তুমি, নজরুল তুমি, আবার তোমাকে চাই...
---------------------------------------------------------------
"আবার তোমাকে চাই..."
রায়ান ঋদ্ধ
দুপুর ১:২৬
শুক্রবার, ২৪ মে ২০১৩
উৎসর্গঃ চিরতরুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
[কবিতাটি অসমাপ্ত থাকলো। কবি কাজী নজরুলের উপরে কবিতা লেখা অনেক দুঃসাহসের কাজ। আমি ক্ষুদ্র মানুষ, তাই আবেগের বসে কীবোর্ড চেপে ফেলি। নজরুল জ্ঞান আমার নেই বললেই চলে। তবুও আমার সমস্ত প্রতীবাদের প্রেরণা তিনি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই কবিতাটি আমার ছোট্ট প্রয়াস। নজরুল রচনা সমগ্র পড়ে শেষ না করা পর্যন্ত হয়তো এই কবিতা সম্পূর্ণ করা সম্ভব হবে না!!]
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



