গণজাগরণ মঞ্চ প্রতিনিধি সভায় নিয়ন্ত্রকরা দিনাজপুরে যখন এসেছিলেন তখন প্রশ্ন করেছিলেন "মুক্তিযুদ্ধের চেতনা" কী?.. বিজ্ঞদের উত্তরের অপেক্ষায় ছিলাম, কিন্তু কেউ উত্তর দিচ্ছেন না। অবশেষে আমি স্বল্পজ্ঞানে একটা উত্তর দিলাম যেটা অবশ্য গৃহীত হয়নি বা সঠিক ভাবে সংজ্ঞায়িত হয় নি। এরপরপর একজন বলল মুক্তিযুদ্ধের চেতনা হল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। তারপর ভাবলাম স্বাধীনতার চেতনাই জানি না, গণজাগরণ মঞ্চে স্বাধীনতার চেতনা বিরোধীদের ফাঁসির দাবী নিয়ে স্লোগান দিচ্ছি.... আসলেই আমারা ভিত্তি হীন।
কিছুক্ষন আগেই পিনাকী ভট্টাচার্য-এর লেখা "মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা কী?" ব্লগটা পড়ে জানতে পারলাম।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার পরিবারজনের মধ্যে অংশগ্রহণকারী কেউ নেই। মুক্তিযুদ্ধ নিয়ে আমার জানা কেবল কিছু বই, কিছু মুক্তিযুদ্ধ নির্ভর ছবি, ইন্টারনেটে খুঁজে পাওয়া কিছু প্রশ্নের উত্তর। এর মধ্যে থেকেই ধারনা নিয়ে যেটা বলেছিলাম সেটা কিছুটা এরকম-
স্বাধীনতার চেতনা হল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, বিভেদ বৈষম্য নিরসন, সর্বোপরি নিজেদের ভাষা, নিজেদের মাটি, নিজেদের মানুষ নিয়ে একটা স্বতন্ত্র রাষ্ট্র, বাংলাদেশ, গঠনের প্রতিজ্ঞা।
আসলে জানতে চাচ্ছি আমার জাবাবটা স্বাধীনতার চেতনার মাঝে পড়ে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


