"সাম্প্রদায়িকতা ও সহিংসার বিরুদ্ধে নৃত্যকলা"- স্লোগানে গতকাল সন্ধ্যা ৭টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার ১ম জেলা সম্মেলন। সম্মেলন উপলক্ষে সংগঠনটি আয়োজন করে নৃত্যানুষ্ঠানের।
কবিগুরু রবীন্দ্রনাথে "আগুনের পরশমণি" গানটির নৃত্য পরিবেষণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, উদ্বোধন করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিন। এরপর অতিথিদের মঞ্চে আমন্ত্রন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজি, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, দিনাজপুরের সভাপতি মির আনোয়ারুল ইসলাম তানু; দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক ছুটু; দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসাফ উদদৌলা জুয়েল প্রমূখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, দিনাজপুরের নব নির্বাচিত কমিটির সভাপতি শিল্পা শেঠ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ।
আলোচনায় বক্তারা বলেন নৃত্য অঙ্গভঙ্গির এবং অভিব্যাক্তি দ্বারা মনোভাব প্রকাশ। নৃত্য মুদ্রার মাধ্যম সকলের মনে সাম্য ও সম্প্রিতির বার্তা পৌঁছে দেওয়া শিল্পিদের লক্ষ্য। মানুষের ভেতরে শিল্প-সংস্কৃতির চর্চা হারিয়ে যাওয়ার ফলে বাড়ছে সাম্প্রদায়িকতা। ভিনদেশী সংস্কৃতির চর্চায় নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে বর্তমান সমাজ। প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যকার যোগসূত্র হয়ে, সংস্কৃতির বাহক হয়ে বর্তমান প্রজন্ম ছড়িয়ে দেবে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বিশ্ব দরবারে। শিল্প ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশ, রুখে দাড়াবে সকল সহিংসতা, সকল সাম্প্রদায়িক অনাচার।
নব নির্বাচিত কমিটির পরিচয়ের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা পর্বের ইতি ঘটিয়ে শুরু হয় নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে পরিবেশিত হয় ক্লাসিক্যাল নৃত্য, উপজাতীয় - সাঁওতাল, মণিপুরি নৃত্য, আঞ্চলিক নৃত্য এবং আধুনিক নৃত্য। নৃত্য পরিবেশন করেন দিনাজপুরের বিভিন্ন নৃত্যশিল্পী ও তাদের দল।
এধরণের অনুষ্ঠান মানুষের মনে শিল্প-সংস্কৃতির প্রসার ঘটাবে বলে মত প্রকাশ করেন দর্শকগণ।
----------------------------------------------------------
পাঠকদের একটি পত্রিকার সংবাদ হিসেবে এই লেখাটির কতটা উপযুক্ত কিংবা খবরটি উপস্থাপনে কোন ত্রুটি বিচ্যুতি তা জানানোর অনুরধ করছি।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



