somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরাল কথন : অনুভূতি গুলো হয়তো অপ্রকাশিত

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলতে চেয়েও ঠোঁটের কোণে
দ্বন্দ্ব-দ্বিধায় শব্দ জমে
থাক না, না বললেই কি নয়!
এইতো, আর একটু পরেই
ভিড়ের ভেতর হারিয়ে যাবো
তখন না খুঁজলেই কি নয়?

তবুও যদি মন চায়,
এখনও হয়নি বিদায়
জড়িয়ে হাতটা, বলতেই তো পারো!
শুধু একবার, দাও বলে দাও
অস্ফুট হোক, তার ভেতরেই
শব্দ গুলো আমি খুঁজে নেবো!

চোখ নামছে, ফের উঠছে
ঠোঁট বলি বলি করে কাঁপছে
কিছু থমকে দিতে চাইছে আমায়!
উঠোনের শেষ সিঁড়িটায় যেন
অভিকর্ষের সবটাই জমা হয়!
আর ক'টা ক্ষণ, তার পরেই
দীর্ঘ পথের যাত্রা শুরু
চাইলেও তবু সময়টা নেই.......

যাবার বেলায় বলতে যদি নাও পারো
পেছন ফিরে দেখবো যখন, চেয়ে থেকো
শব্দ গুলো জমা রেখো চোখের কোণে
চোখ ফসকে যদি যায় একফোঁটা নোনা জল হয়ে
তুমি জানো আমিও চাইছি আবার ফিরে যেতে
জড়িয়ে ধরে একবার বলতে চাই...
হ্যাঁ, খুব ভালোবাসি তোমায়।
হ্যাঁ, খুব মিস করি তোমায়।
হ্যাঁ, আমি পড়তে পারি তোমার ওই চোখের ভাষা
যতই আমি দূরে থাকি অনুভব করি তোমার মনটা।
জানি কতটা আঁকড়ে রাখতে চাও বুকে
তোমার আমার ছোট-ছোট স্বপ্নে।
----------------------------------------------------
"অন্তরাল কথন"
রায়ান ঋদ্ধ
দুপুর ১:৫৮
রবিবার, ১ ডিসেম্বর,২০১৩
-----------------------------------------------------
উৎসর্গ:
সেই মানুষগুলো যারা জীবনের তাগীদে ছুটে যায় অনেক দূরে। দীর্ঘ দিন পর হয়তো কয়েকটা মাত্র দিন সময় পায় আপনজনদের কাছে থাকার। প্রিয় মানুষটাকে ভালোবাসার সময় হয়তো খুব অল্প পায়। কিন্তু এই বিস্তর অন্তরালে তাদের মনের কথা গুলো জমা থাকে। ঠিক বিদায় বেলায় সেই কথা গুলো জমা হয় ঠোঁটে, কিন্তু বলা হয় না। উঁকি দেয় চোখের কোণে।

যারা ডিফেন্সে আছেন অথবা প্রবাসী, কিংবা চাকরির তাগিদে থাকতে হয় অনেক দূর; তাদের একটা অকৃত্রিম অনুভূতি নিয়ে লেখা একটা গান। যেটাকে বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূর পাল্লার সম্পর্ক তার কিছুটা অভিজ্ঞতা আমারও আছে। নিজের কিছু অনুভূতি আর এই মানুষগুলোর অনুভূতির স্বাদ মিশিয়ে এই গানটি করার চেষ্টা করেছি। যদি কোন দিন রেকর্ড করা সম্ভব হয় তবে সেটাও দেবো।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×