দেখতে দেখতে পার করে ফেলল ৭টি বছর। ২০০৫ সালের এই দিনে শুরু হয় সামহোয়্যার ইন....ব্লগ এর পথ চলা। বাংলাদেশের সর্বপ্রথম কমিউনিটি ব্লগ সাইট সামহোয়্যার ইন....ব্লগ "বাঁধ ভাঙ্গার আওয়াজ" থেকে কখন যেন হয়ে উঠেছে আমাদের আদরের "সামু"। নানা চিন্তার ব্লগারদের পদচারনায় মুখরিত মুক্ত চিন্তার বিকাশ আর মত প্রকাশের যে প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে তার জন্য সামুর প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ। এই ব্লগ প্ল্যাটফর্মে নানা আলোচনা সমালোচনা থেকে উঠে এসেছে অনেক সিদ্ধান্ত, অনেক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে সামু। এগিয়ে গেছে মানবতার সেবায়। বিপ্লব-আন্দোলনের সুচনা থেকে, সত্য প্রকাশের নির্ভয় সৈনিকদের কথা গুলো তুলে ধরায় সামুর অবদান অনেক। আমাদের মত বিচ্ছিন্ন কিছু মানুষকে এক যায়গায় এসে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে সামু। আমার ব্লগে যাত্রা খুব বেশী দিন না হলেও এর মধ্যেই সামু আমার মনের অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। শুধু আমার না, আরও অনেকের কাছে সামহোয়্যার ইন....ব্লগ "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এখন অতি প্রিয় সামু।
২০০৫ সালের ১৫ ডিসেম্বর যে সামু প্রতিষ্ঠা হয় তা আরও দীর্ঘ পথ চলুক, উঠে আসুক আরও মুক্ত মত আরও বলিষ্ঠ পদচারনায় বাঁধ ভাঙ্গার প্রত্যয়ে এগিয়ে যাক সামু। এগিয়ে যাক বাংলাদেশ, বিশ্ব দরবারে আবারও অনন্য ইতিহাস রচনা করুক।
সকল সহ ব্লগারদের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




