[প্রথমেই নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, ওখানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংলিস্ট সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ব্যক্তিগতভাবে কাউকে হেয় করা কিংবা উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার বিন্দুমাত্র অশ্রদ্ধা নেই। আমি বরং এই রকম একটা ব্যাপার তাদের চোখ কিভাবে এড়িয়ে যাচ্ছে সে দিকে আলোকপাত করার চেস্টা করছি। আর বিষয়টি আমারও জানা দরকার]।
আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ‘Northern’ শব্দটির সঠিক উচ্চারণ কি? বাংলা একাডেমীর English-Bangla Dictionary তে এর উচ্চারণ লেখা আছে [নো০দান)। তবে প্রচলিত উচ্চারণ হলো ‘নর্দার্ন’। কিন্তু বহুদিন যাবত লক্ষ্য করছি তারা ‘Northern’ শব্দটিকে সমানে ‘নর্দান’ লিখে যাচ্ছে।
গত কিছুদিন আগে ধানমন্ডিতে অবস্থিত তাদের নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ- এর সাইনবোর্ডেও দেখলাম ‘নর্দান’ লেখা আছে (এখনো আছে কি না জানিনা)। আমি সাথে সাথে ওখানকার তথ্য সেবা কেন্দ্রে যারা ছিলেন তাদের বানানের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তারা আমাকে সোজা বলে দিল “বানান ঠিকই আছে। আপনারই সমস্যা”। অযথা কথা না বাড়িয়ে আমিও চলে এলাম।
বিষয়টি নিয়ে আমার মাথা ঘামিয়ে কোন লাভ নেই। তবে আজকে ‘প্রথম আলো’য় ওদের একটা বিজ্ঞাপন দেখে পুরাতন চিন্তাটি আবার মাথাচাড়া ফিয়ে উঠলো।
তাই আমার প্রিয় ‘সামু’তে বিষয়টির অবতারণা করলাম। গোল চিহ্নিত শব্দটি খেয়াল করুন। আপনাদের মূল্যবান মতামত কামনা করছি।

সবাইকে ইংরেজী নববর্ষের আগাম শুভেচ্ছা।
সবাইকে অনেক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


