somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায়ী বছরের আধ্যাত্মিক ভাবনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় ২০১৭। গোধূলি বেলায় রক্তিম সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে গেলো ঘটনাবহুল একটি বছরটি। গত এক বছরের সকল সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-সংঘাত, পাওয়া-না পাওয়া, অর্জন-বিসর্জন সবকিছুই ঠাঁই নেবে স্মৃতির পাতায়।

মহাকালের গর্ভে একটির পর একটি বছরের বিলীন হলেও নিয়মানুযায়ী নতুন স্বপ্নকে ধারণ করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায়। বিদায়ী বছরের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, প্রত্যাশা-প্রাপ্তির হিসেবভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন-আশা। নতুন স্বপ্ন ও আশা নিয়েই আমাদের মাঝে হাজির হয়েছে আর একটি বছর; ২০১৮। গোটা বিশ্বের মানুষ ব্যাপক আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে বরণ করে নিল নতুন বছরটিকে।

একটা বছর বদল হলেও জীবনযাত্রায় হয়ত বিশেষ কোন পরিবর্তন আসে না। তবে বছর শেষে দেয়াল থেকে ক্যালেন্ডার বদলানো আবশ্যক। দেয়াল থেকে ২০১৭ সালের ক্যালেন্ডার নামাতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হল। নিস্প্রাণ একটা ক্যালেন্ডারের প্রতি কেমন যেন মায়া অনুভব করলাম। গত এক বছর মানে ৩৬৫ দিন; ৮৭৬০ ঘন্টা; ৩১৫৩৬০০০ সেকেন্ড ধরে সে ক্লান্তিহীন, বিরতিহীনভাবে সেবা দিয়ে গেছে। এই সমগ্র সময়ে এক মুহূর্তের জন্যও তাকে গুরুত্বহীন মনে হয়নি। আর আজ? এখন সময় একে ছুড়ে ফেলে দেয়ার। তাই এক সময়ের গুরুত্বপূর্ণ ক্যালেন্ডারের স্থান হবে আস্তাকুঁড়ে। আর কখনোই আমরা এর মুখ দেখব না। কি রুঢ়, নিষ্ঠুর বাস্তবতা!



ক্যালেন্ডারের এহেন করুণ পরিণতির সঙ্গে মানুষেরও অদ্ভুত মিল আছে। মানুষও একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দুনিয়াতে বিচরণ করে। যতদিন সে জীবিত থাকে ততদিন তার প্রয়োজন আছে, গুরুত্ব আছে। বেঁচে থাকাকালীন সে অনেক মানুষের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকের চাহিদা সে মেটায়; আবার প্রয়োজনে তার চাহিদাও অন্যে মেটায়। এটাই জগতের চিরাচরিত নিয়ম। কিন্তু যখন সে জীবনের শেষ বিন্দুতে এসে উপনীত হয় তখন ক্যালেন্ডারের মত তাকেও ছুড়ে ফেলা হয় চিরতরে। তাকে আমরা আর কখনো দেখতে পাব না। এটাও নির্মম সত্য।

ছুড়ে ফেললেই কি সব শেষ হয়ে যায়? না। আমেরিকান লেখক ন্যাথানিয়েল হাওথ্রোন বলেছিলেন, ‘Time flies over us, but leaves its shadow behind’. মোদ্দা কথা, পাখি উড়ে যায়, ফেলে যায় তার পালক। তেমনিভাবে মানুষ বা ক্যালেন্ডার যাই আমাদের মাঝে থেকে বিদায় নিক না কেন, কিছু স্মৃতি, কিছু চিহ্ন, কিছু কর্ম সে রেখে যায়, যার দ্বারা সে মানুষের মাঝে আরও কিছুকাল স্মৃতি হয়ে বেঁচে থাকে। কেননা, ‘মানুষ বাঁচে তার কর্মে’। ঠিক এইখানে চিন্তাশীলদের জন্য ভাবনার খোরাক আছে।



কেউ যদি মৃত্যুর পরও মানুষের মাঝে সম্মান-ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চায় তাহলে তাকে পরিবার-সমাজ-দেশের জন্য অবশ্যই মহৎ কিছু কাজ করতে হবে। মানুষের মাঝে তার অপরিহার্যতা, গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে। তাকে এমন কিছু করতে হবে যাতে করে মানুষ যেন তার চিরবিদায়ের দিনে আবেগভরে বলে ওঠে, ‘আহা! বড় ভাল মানুষ ছিল সে’। পাশাপাশি মনের অজান্তেই যেন সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়ার হাত উঠে যায়। সময়ে অসময়ে মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তবেই না মানবজীবন কিছুটা হলেও স্বার্থক বলে বিবেচিত হবে।

আর হ্যাঁ, এই যে আমাদের জীবন থেকে প্রতিনিয়ত সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর হারিয়ে যাচ্ছে তা কিন্তু মোটেও হেলাফেলার বিষয় নয়। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রখ্যাত মুসলিম ধর্মতাত্ত্বিক এবং তাবেঈ হযরত হাসান বসরী (রঃ) বলেছেন,

‘আদম সন্তান! তুমি কেবল কয়েকটি দিনের সমস্টিমাত্র। যখন একটি দিন চলে যায়, তখন তুমি তোমার একটি করে অংশ হারিয়ে ফেলো’।
আর এভাবেই একটা একটা দিন আমাদের অংশ থেকে খসে পড়ছে। আর এভাবেই একদিন আমাদের স্টক শুন্য হয়ে ‘শেষদিন’ হাজির হবে।

সবার জীবনের প্রতিটা দিনই, প্রতিটা অংশই যেন সুন্দরভাবে কাটে - এই কামনা করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×