somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকৃতি

২৯ শে জুন, ২০১৫ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ গোঁড়া ধার্মিক সমাজ দয়া করে টপিক টা এ্যভোয়েড করবেন। টপিক টা আপনাদের জন্য সুইটেবল না)

মাথায় একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে, সেটা কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। ব্যাপার টা হল বিকৃতি কি? ধরুন সাপ দেখলেই আপনার গায়ে ঘিনঘিনে একটা ব্যাপার কাজ করে, কিন্তু অন্য কেউ অবলীলায় অজগার সাপ পুষছে; এটা কে কি বিকৃতি বলা যায়? কিংবা আপনি তেলাপোকা দেখলে ভয়ে কুকড়ে যান সেখানে আপনার ছোট ভাই অবলীলায় তেলাপোকা ধরে আপনার দিকে ছুড়ে দিচ্ছে, সেটাকে কি বিকৃতি বলবেন? অথবা রক্ত দেখলে যেখানে আপনার মাথা ঘুরায়, সেখানে মেডিকেল সায়েন্সে পড়া স্টুডেন্ট রা প্রতিনিয়ত রক্ত নিয়ে কাজ করছে, সেটা কে বিকৃতি বলবেন? আসলে বিকৃতির ধারনা জনে জনে ভিন্ন, তার মানে এই না যে আপনার বা মেজোরিটির যা ভাল লাগবে না তাই বিকৃতি। অর্থাৎ বিকৃতির সংজ্ঞা একটা এ্যাবস্ট্রাক্ট মাত্র। আপনার যা বিকৃতি মনে হচ্ছে তা অন্য কারো জন্য হয়তো বিকৃতির সংজ্ঞাতেই পড়ে না।
লেখাটার উদ্যেশ্য সম্বন্ধে এবার একটু আলোকপাত করি, আমেরিকায় সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়ায় মার্ক জুকারবার্গ তা সেলিব্রেশনের জন্য ডিসপ্লে পিকে রেইনবো সংযুক্ত করার একটা এপ্লিকেশন তৈরি করেছে। আমরা যারা মানবিক সম্পর্ককে সমর্থন করি তারা অনেকেই নিজের ডিপি তে এই জলছাপ ব্যাবহার করেছি। তাতেই ধার্মিক সমাজের আঁতে ঘা লাগসে। যেই কুর’আন শরীফ এদ্দিন সংরক্ষিত যায়গাতে বসে ধূলার ডিপো তে পরিণত হইসে তা ঘাঁটাঘাঁটি করে সমকামিতা বিরাট পাপের,তা প্রমাণে ব্যাতিব্যাস্ত হয়ে উঠেছি। এখন আমার কোয়েশ্চেন, নিজের প্রেমিক/প্রেমিকার সাথে রিকশায় ঘোরার সময়, তার অধরে চুমু এঁকে দেওয়ার সময় আপনার এই নৈতিকতা, এই ধর্ম কোথায় রেখে আসেন?
আপনার ধার্মিকতা নিয়ে প্রশ্ন করা আমার উদ্দেশ্য না, এমন কি আমি বলব ও না যে আপনি সমকামিতা কে সমর্থন করেন। জাস্ট একটা আবেদন, এটাকে বিকৃতি বলার আগে আপনার লজিকের কাছে একবার প্রশ্ন করেন যা করছেন তা ঠিক কি না!
সমকামিতা এক প্রকার মানসিক বিকৃতি, পশুরা ও এই জাতীয় অনৈতিক কাজে জড়ায় না; এই কথা বলার আগে একটা বার বায়োলজিকাল সায়েন্স নিয়ে পড়ে আসেন। একাধিক প্রজাতির মধ্যে সমকামিতা দেখা গেলে ও সমকামভীতি কেবল এক প্রজাতি তে ই বিদ্যমান। কার মধ্যে মানসিক সমস্যা বিদ্যমান এবার হয়তো আপনাকে ভাবাবে। যদি না ভাবায়, যদি আপনি সিরিয়াল কিলার, পশুকামী আর রেপিস্ট দের সাথে সমকামীদের তুলনা করতে ই কম্ফোর্ট্যাবল ফিল করেন সেটা কার দোষ আমি বলব না, তবে ভালবাসার সাথে ভায়োলেন্স কে জড়ানোর জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে বলা উচিত; কিন্তু তাও বলব না, কেননা আপনি নিজের জগতে অন্ধ, আলো আপনার চোখ পর্যন্ত প্রবেশ কখনো ই করবে না।
যার যা করতে ইচ্ছে হয়, তাকে আপনি যত ই আটকান সে সেটা করবেই; সেটা আইনসিদ্ধ হোক বা না হোক। হুদাকামে প্যাচাল পেড়ে লাভ কি? আপনি আমার উপর যেমন আপনার লজিক চাপানোর চেষ্টা করছেন, তেমন আমি ও পারতাম; কিন্তু আমি বৈচিত্রে বিশ্বাসী, অন্ধবিশ্বাসী নই।
সবশেষে এটুকুই বলব, ভালবাসতে শিখুন; আমি আমার ছেলেমেয়েকে ভালবাসতে ই শিখাব, সেটা যত কিছু ই হোক না কেন; আমার বিশ্বাস ভালবাসার শক্তি অনেক বেশী। বাকিটা নাহয় সৃষ্টিকর্তার হাতে ই ছেড়ে দিলাম। এবার বিচারের ভার উনার। সাথে এটুকু একটু ভেবে দেখবেন, কতটা বেপরোয়া হলে, কতটা লাচার হলে একটা মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। হুদাকামে আপনার গালি খাওনের জন্য কারো চুলকায় না।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৫ রাত ৩:২৪
১৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×