somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের মনোভাব ইতিবাচক ও বন্ধুসুলভ: রাজ্জাক

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের বিতর্কিত টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে ভারতীয় নেতৃত্বের সংগে কথা বলে এবং বাঁধ নির্মাণস্থল পরিদর্শন করে বাংলাদেশের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬-দিনের সফর শেষে মঙ্গলবার ফিরে গেলেন ঢাকায়৷
তথ্যসূত্র ডয়চে ভেলে
Click This Link

দলনেতা আবদুর রাজ্জাক ডয়চে ভেলেকে জানান, ভারতের মনোভাব ইতিবাচক ও বন্ধুসুলভ৷
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে নতুনদিল্লিতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদ্যুতমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের সংগে আলোচনায়, তাঁরা বাংলাদেশ সংসদীয় দলকে আশ্বাস দেন, বাঁধ প্রকল্প রূপায়িত হবে দ্বিপাক্ষিক স্বার্থ বজায় রেখে, বাংলাদেশের প্রধান তিনটি আপত্তির কথা মাথায় রেখে৷ যেমন, এটি সেচ বাঁধ প্রকল্প হবেনা৷ হবে জলবিদ্যুত প্রকল্প৷ কাজেই, নদীর জল সেচের কাজে অন্যদিকে প্রবাহিত করা হবে বলে বাংলাদেশের আশংকা অমূলক৷ দ্বিতীয়ত, পরিবেশ দূষণ রোধে থাকবে অতিরিক্ত সতর্কতা৷ কারণ, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তার প্রথম শিকার হবে ভারত নিজেই৷ তৃতীয়ত, শুখা মরশুমে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর জলপ্রবাহ যাতে অব্যাহত থাকে সেদিকেও লক্ষ্য রাখা হবে৷ বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা জলসম্পদ বিষয়ক স্হায়ী কমিটির প্রধান আবদুর রাজ্জাক মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, এই সফর ফলপ্রসূ৷ ভারতের মনোভাব ইতিবাচক ও বন্ধুসুলভ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর আশ্বাসের পুনরুল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বলেন, ভারত এমন কিছু করবেনা যাতে বাংলাদেশের ক্ষতি হয়৷ এই প্রকল্প দুদেশের বন্যা নিয়ন্ত্রণেও সহায়ক হবে৷ অতিরিক্ত জল ধরে রেখে শুখা মরশুমে ধীরে ধীরে ছাড়া হবে৷

সংসদীয় দল টিপাইমুখ বাঁধ প্রকল্পের স্হান পরিদর্শন করেন আকাশ পথে৷ কারণ, দুদিন ধরে প্রবল বর্ষণ ও খারাপ আবহাওয়ার দরুণ গুয়াহাটি থেকে স্থলপথে যাওয়া সম্ভব হয়নি বলে হেলিকপ্টারে ওপর থেকে যতটুকু দেখা গেছে, তাতে কোনো নির্মাণ বা স্থাপনার কাজ চোখে পড়েনি৷ যেসব তথ্যপরিসংখ্যান বাংলাদেশের দরকার তাও ভারত দেবে বলে জানিয়েছে৷ মোটকথা, পুরো ব্যাপারটা এখন দাঁড়িয়ে পারস্পরিক বোঝাপড়ার ওপর - ডয়চে ভেলেকে একথা জানান, দলনেতা আবদুর রাজ্জাক৷ বিরোধী বিএনপি জোটের আপত্তি সম্পর্কে উনি বলেন, ২০০৩ সালে চারদলীয় বিএনপি জোট নদী কমিশনের বৈঠকে জলবিদ্যুত প্রকল্প নিয়ে কোনো আপত্তি তোলোনি৷ কাজেই এখন আপত্তি তোলার কোনো কারণ নেই৷
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×