somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছিল যেভাবে...

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্তুর বছর আগে ১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর জার্মান জাহাজ থেকে বোমা বর্ষণ করা হয় ডানজিগ বন্দরের অদূরে এক উপদ্বীপে পোলিশ অবস্থানের উপর৷ তার অল্প পরে প্রায় দেড় লক্ষ জার্মান সেনা সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে পোল্যান্ডে৷ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷ পাল্টে যায় বিশ্ব, ইতিহাস মোড় নেয় নতুন দিকে৷

তথ্যসূত্র ডয়চে ভেলে
Click This Link

'হঠাৎ করেই শুরু হয় বোমা বর্ষণ, গোলাগুলি, চারিদিকে মৃতদেহ৷' সেদিনের কথা মনে করে কথাগুলো বলেন সাবেক পোলিশ পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ বার্টোশেভস্কি৷

সাবেক পোলিশ পররাষ্ট্রমন্ত্রী ভুলে যাননি সেই আতঙ্কের দিনগুলোর কথা৷ সেদিন ছিল শুক্রবার৷ ১লা সেপ্টেম্বর, ১৯৩৯৷ ভোর প্রায় সাড়ে চারটা৷ জার্মান জঙ্গি বিমানে ছেয়ে যায় পোল্যান্ডের ছোট শহর ভিলুনের আকাশ৷ কেন এই যুদ্ধ তখনো কারো কাছে তা পরিস্কার নয়৷ এই আক্রমণের জন্যও কেউ তৈরি ছিল না৷ ভিলুন ছোট একটি শহর, কোন সেনা নেই, নেই তার কোন সামরিক গুরুত্ব৷ খুব অল্প সময়ের মধ্যেই ছাই আর ধ্বংসস্তূপের শহরে পরিণত হয় ভিলুন৷
ভোর পৌনে পাঁচটার দিকে জার্মান যুদ্ধ জাহাজ বোমা বর্ষণ করে ডানজিগের কাছে পোল্যান্ডের অস্ত্রাগারের উপর৷ পোল্যান্ডের উপর আক্রমণ চলে পূর্ণ গতিতে৷ জার্মান একনায়ক হিটলার ঘোষণা করেন, পোল্যান্ড আজ রাতে প্রথম আমাদের সীমান্ত অতিক্রম করেছে, আমাদের সেনাদের ওপর গুলি চালিয়েছে৷ ভোর পৌনে ছ'টা থেকে পাল্টা গোলাগুলি শুরু হয়েছে৷ এবং এখন থেকে বোমার জবাব দেবে পাল্টা বোমা৷

হিটলারের ঐ নির্জলা মিথ্যে দিয়েই যুদ্ধের শুরু৷ কারণ সেসব সেনা ছিল হিটলারের বিশেষ এস এস বাহিনীর সদস্য৷ তাদের পরণে নিয়েছিল পোলিশ সেনাদের পোশাক৷

প্রায় দেড় লক্ষ সশস্ত্র জার্মান সশস্ত্র সেনা দ্রুত এগিয়ে যায় পোল্যান্ডের সীমান্তে৷ হিটলারের মিথ্যাচারের মূল্য পোলিশদের দিতে হয় জীবন দিয়ে৷

পোল্যান্ড আক্রমণের এক সপ্তাহ আগে হিটলার এবং স্ট্যালিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়৷ এই চুক্তির ফলেই পোল্যান্ড আক্রমণ করা জার্মানির জন্য অনেক সহজ হয়ে যায়৷ চু্ক্তিতে উল্লেখ ছিল পোল্যান্ডকে ভেঙে ফেলা হবে৷ পোল্যান্ডকে ভাগাভাগি করে নেবে জার্মানি এবং তখনকার সোভিয়েত ইউনিয়ন৷
দ্রুত স্পষ্ট হয়ে ওঠে যে, ভূখন্ড দখলই শুধু নয়, পোলিশ জাতিকে ধ্বংস করাও লক্ষ্য৷ এরপরই শুরু হয় হত্যাযজ্ঞ৷ পোল্যান্ডের শিক্ষিত এবং সুশীল সমাজকে নিশ্চিহ্ন করার উদ্যোগ৷ অধ্যাপক, চিকিৎসক, আইনবিদ, লেখক, রাজনীতিকদের বেছে বেছে হত্যা করা হয়৷ চালানো হয় নির্বিচার ইহুদী নিধন৷

৩৬ দিন পর পোল্যান্ড হার মানতে বাধ্য হয়৷ উল্লাসে ফেটে পড়ে স্ট্যালিন এবং হিটলার৷ পোল্যান্ডকে ভাগ করে নেয় সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি৷ ফ্রান্স আর গ্রেট ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে পোল্যান্ডের উপর জার্মান আক্রমণের দুদিন পর৷

পাঁচ বছর ধরে পোল্যান্ড গণহত্যার শিকার হয়৷ প্রাণ হারায় প্রায় ৫ লক্ষ মানুষ৷ এর মধ্যে ছিল তিন লক্ষ পোলিশ ইহুদী৷ পোল্যান্ড আক্রমণ হিটলারের জন্য ছিল আরো বড় এক যুদ্ধেরই মহড়া৷ বিশ্বযুদ্ধ আদতে যুদ্ধ শুরু হয়েছিল এরপরই৷
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×