somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইটালির আদালতে ২৩ সিআইএ এজেন্টের কারাদণ্ড

০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইটালির মিলান শহরের আদালত এক মুসলিম ইমামকে অপহরণের জন্য মার্কিন গুপ্তচর সংস্থার ২৩ জন এজেন্টকে কারাদণ্ড দিয়েছে৷ এই ধরণের ঘটনায় এই প্রথম এমন রায় দিল ইটালির কোন আদালত৷

তথ্য সূত্র ডয়চে ভেলে
Click This Link

মামলার ঘটনা থেকে জানা গেছে ২০০৩ সালে আবু ওমর নামে মিশরের মুসলিম ইমামকে সিআইএ এজেন্টরা মিলান থেকে অপহরণ করে৷ সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় এজেন্টরা জোর করে তাকে গাড়িতে তোলে৷ এরপর তাকে নিয়ে যাওয়া হয় জার্মানির রামস্টাইন এলাকায় অবস্থিত মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে৷ সেখান থেকে আবু ওমরকে মিশরে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ চার বছর ধরে তাকে সেখানে আটকে রাখা হয়৷ এসময় তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে৷
বস্তুত গত কয়েক বছরে সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্টরা এভাবে অনেককেই ধরে নিয়ে গেছে৷ সন্ত্রাসের সঙ্গে জড়িত সন্দেহে এভাবে যে কাউকে জোর করে ধরে অন্য কোন দেশে নিয়ে যাওয়া হত এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হত৷ এইসব ঘটনা নিয়ে মামলা হলেও সেগুলো চাপা পড়ে যায়৷ ইটালির আদালতের এই রায়ে সেগুলো আবারও জনসম্মুখে চলে আসার সম্ভাবনা তৈরি হল৷
আবু ওমরের মামলায় ২৬ জন মার্কিন নাগরিক এবং সাত জন ইটালির নাগরিককে আসামি করা হয়৷ এর মধ্যে ইটালিয়ান সিক্রেট সার্ভিস সিসমির প্রধান নিকোলো পোলারিও ছিলেন৷ তবে পরবর্তীতে তাঁকে সহ আরো তিন মার্কিন নাগরিককে কূটনৈতিক কারণে ক্ষমা প্রদর্শন করা হয়৷ মিলানের আইনজীবীরা অভিযুক্ত সিআইএ এজেন্টদের ফেরত নিয়ে আনার জন্য ইটালির সরকারের কাছে অনুরোধ করে৷ তবে রোম সেই অনুরোধে কর্ণপাত করেনি৷ এর আগে মার্কিন কর্তৃপক্ষও ওইসব এজেন্টদের ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়৷
আদালতের রায়ে ২২ জন সিআইএ এজেন্টকে পাঁচ বছর করে এবং আরেক এজেন্টকে ৮ বছর কারাদন্ড দেওয়া হয়েছে৷ এছাড়া ইটালির আরো দুই নাগরিককে ও কারাদন্ড দেওয়া হয়েছে৷ বাকিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ এছাড়া ক্ষতিপূরণ হিসেবে আবু ওমরকে ১০ লাখ ইউরো দেওয়ার জন্য অভিযুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে৷ মিলানের আদালতের এই সাহসী রায় কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ভিন দেশের নাগরিকদের অত্যাচার করার বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ৷
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×