somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটক ব্রিটিশ নাবিকদের মুক্তি দিল ইরান

০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসার মাত্র দুইদিনের মধ্যে মুক্তি পেল আটক পাঁচ ব্রিটিশ নাবিক৷ বুধবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ ব্রিটিশ সরকার এটিকে তাদের কূটনৈতিক দক্ষতা বলে মনে করছে৷

তথ্যসূত্রঃ ডয়চে ভেলে

এর আগেও ২০০৭ সালের মার্চ মাসে ইরানের হাতে ব্রিটিশ নাগরিক আটক হওয়ার ঘটনা ঘটে৷ সেবারও কূটনৈতিক উদ্যোগের কয়েকদিন পরে আটক ব্রিটিশ নাগরিকদের মুক্তি দেয় ইরান৷ সে বছর আটককৃতদের সংখ্যা ছিল ১৫৷ এবার আটক করা হয় ৫ জন ব্রিটিশ নাবিককে৷ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অবৈধভাবে ইরানের সমুদ্রসীমায় প্রবেশ করেছিল৷ এজন্য ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী বাহরাইন থেকে দুবাই যাওয়ার পথে তাদের আটক করে৷ ঘটনাটি ২৫ নভেম্বর ঘটলেও ব্রিটিশ সরকার এটি প্রায় এক সপ্তাহ গোপন রাখে৷ অবশেষে সোমবার তারা আনুষ্ঠানিকভাবে এই ঘটনার কথা প্রকাশ করে৷

এরপর থেকে ব্রিটেনের পক্ষ থেকে জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়৷ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড কথা বলেন ইরানি পররাষ্ট্র মন্ত্রী মানুশের মোত্তাকির সঙ্গে৷ এছাড়া লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও ডেকে নিয়ে যাওয়া হয় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে৷ এক্ষেত্রে ব্রিটেনের সুর ছিল অনেকটাই নরম এবং আপোশমুলক৷ তবে এরপরও আশংকা ছিল৷ কারণ ইরানের পক্ষ থেকে জানানো হয়, আটক নাবিকরা কোন খারাপ উদ্দেশ্যে ইরানের সমুদ্র সীমায় ঢুকে পড়েছে এমন কোন প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তবে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বয়ং ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী৷ এরপরই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফ থেকে৷ গর্ডন ব্রাউনের এক মুখপাত্র জানান, পুরো ব্যপারটি স্থির এবং কূটনৈতিক উপায়ে সুরাহা করা হয়েছে৷

মুক্তি পাওয়া পাঁচ ব্রিটিশ হলেন, লুক পোর্টার, অলিভার স্মিথ, অলিভার ইয়ুং, স্যাম আশার এবং ডেভিড ব্লুমার৷ এদের মধ্যে সর্বশেষ জন পেশায় রেডিও সাংবাদিক৷

Click This Link

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×