somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিকি
ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

মুভি রিভিউ— জার্মান ভাষার মুভি “The White Ribbon- A German Children's Story(2009)”---- সত্যি কি ঈশ্বর সৃষ্ট কোন বর্ণ, বর্ণচোরা মানুষের আসল রঙ ব্যাখ্যা করতে পারে... what is the actual color of a camouflage !!!!!????!!!! /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




“Innocence is the weakest defense. Innocence has a single voice that can only say over and over again, "I didn't do it." Guilt has a thousand voices, all of them lies. No security of mind is so salutary as that of innocence: guilt, however confident, has inexorable fears.”

বিশিষ্ট কবি হেলাল হাফিজের একটি কবিতা দিয়ে আজকের রিভিউ শুরু করব...
" আগুন আর কতোটুকু পোড়ে ?
সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।

আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই। "



মানুষ যখন ছোট থাকে তখন সে পৃথিবীর কলুষতা থেকে কিছুটা হলেও মুক্ত থাকে... আস্তে আস্তে যখন বড় হয়, সে পৃথিবীর সুন্দর বাস্তবতাগুলোর সাথে সাথে মুখোমুখি হয় কিছু ঘৃণ্য বাস্তবতারও !! প্রথম বিশ্বযুদ্ধের কিছু আগের ঘটনা... এখন মানুষ যেমন পুঁজিবাদী, ক্ষমতাবান সমাজের কাছে জিম্মি...সেই সময়ে নিম্ন সমাজের মানুষ জিম্মি থাকত উচ্চ সমাজের মানুষের কাছে... মানুষকে মাপার মাপকাঠি ছিল প্রতিপত্তি, ঐশ্বর্য... সিনেমার প্রেক্ষাপট সেই সময়ের... Eichwald , Germany র একটা ছোট গ্রাম্য এলাকা, যে জায়গার হর্তা কর্তা বিধাতা তিনটি মানুষ—গ্রামের জমিদার, ডাক্তার এবং স্থানীয় ধর্মযাজক !!! সিনেমার শুরুতে ডাক্তারের সাথে এক দুর্ঘটনা ঘটে , ঘোড়াতে করে আসার সময় সে উল্টে পড়ে আহত হয়... ব্যাপারটি তদন্ত করতে গেলে দেখা যায় ... তার আসার রাস্তায় দুই পাশের দুই গাছে ফিতা জাতীয় কোন জিনিস আটকিয়ে রেখেছিল কেউ বা কারা... যাতে সে ফিতা জাতীয় জিনিসটির সাথে বাঁধা খেয়ে দুর্ঘটনার শিকার হয়!!! ডাক্তার এর অনুপস্থিতিতে তার দুই ছেলে মেয়ে... Anna এবং Rudolf এর দেখাশোনা করে Midwife... যে সময়ে অসময়ে ডাক্তারের পরিবারের পাশে থাকতে অভ্যস্ত !! কিছুদিন যেতে না যেতে গ্রামটিতে আরেকটি ঘটনা ঘটে, এবার ঘটনার শিকার গ্রামের এক সাধারণ কৃষকের স্ত্রী ... কাঠের মিলে কাজ করার সময় সে সেই মিলের এক জায়গার পচা কাঠের জায়গা ভেঙ্গে পড়ে যায় এবং মারা যায়...!! এরপর কিছুদিন গ্রামে স্বাভাবিক পরিবেশ থাকলেও আরেকটি দুর্ঘটনা ঘটে গ্রামের জমিদার (Baron) এর একমাত্র ছেলে Rigi র সাথে... সে harvest festival এর দিন উধাও হয়ে যায় এবং পরের দিন তাকে সেই কাঠের মিলের আশে পাশের জায়গায় বাঁধা এবং নির্যাতিত অবস্থায় পাওয়া যায়... এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকে ঐ গ্রামে!!! গ্রামের স্কুল টিচার গ্রামে কিছু অসংলগ্ন পরিবেশের আভাস পায় এবং সে নিজ দায়িত্বে সব ঘটনা খতিয়ে দেখতে গিয়ে খেয়াল করে, গ্রামটির ছেলে, মেয়ে, বুড়ো-- বয়স নির্বিশেষে সবাই কিছুটা অস্বাভাবিক এবং রহস্যময় চরিত্রের... এবং প্রত্যেক দুর্ঘটনার জায়গায় সে দুর্ঘটনা ঘটার কিছু সময় পর গ্রামের কিছু বাচ্চাকে ঐ স্থানে দৈবিক ভাবে দেখা যায়...এদের মধ্যে ধর্মযাজকের মেয়ে Klara এবং ছেলে Martin অন্যতম... তাদের সাথে কখনও কখনও Anna কেও পাওয়া যায়!!! কি রহস্য লুকিয়ে রয়েছে মানুষগুলোর জীবনে?? কেন তারা একের পর এক প্রতিহিংসার শিকার হতে থাকে??? জার্মান এই সিনেমা স্কুল টিচারটির তার জীবনের এক অব্যক্ত গল্প হিসেবে শুরু হয়... এতে রয়েছে সামাজিক এবং ধর্মীয় গোঁড়ামির চিত্র, প্রত্তিপত্তির আড়ালের ফাঁপা জীবনের গল্প, প্রতিহিংসা, ক্ষোভের বহিঃপ্রকাশ আর সর্বোপরি মানব চরিত্রের এক গুপ্ত এবং ঘৃণ্য রূপ!! সিনেমাটি ২০০৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে Palme d’Or জিতে নিয়েছিল... এবং ৮২ তম অস্কারে জার্মানদের তরফ থেকে Best Foreign Language Film category তে এবং Best Cinematography তে nomination পেয়েছিল... সাথে এর ঝুলিতে Golden Globe Award ও রয়েছে... সাদা বর্ণের ফিতা বা White Ribbon is the representation of peace, innocence moreover purity…. জার্মান noir category র সিনেমাটিতে এক জায়গাতে ধর্মযাজক তার ছেলের ছোট অপরাধের দরুন তার হাতে এই সাদা রঙের ফিতা বাঁধতে বাঁধতে বারবার তাকে নিস্পাপ এবং নিষ্কলুষ হওয়ার বাণী চিরন্তনী দেয়... কিন্তু সিনেমা দেখলে নির্বাক হয়ে যেতে হয়...আমাদের সমাজ ব্যবস্থা কতটা ঘুণে ধরা!!






"The White Ribbon-A German Children's Story 2009 (Das weiße Band - Eine deutsche Kindergeschichte)”

IMDB rating: 7.8/10
Genre: Drama/Mystery
Cast: Christian Friedel, Ernst Jacobi, Leonie Benesch |
You tube link(trailer) : https://www.youtube.com/watch?v=BE_ByB2ocVk




Happy Movie Watching....... :) :) :) :) :)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×