এক ঝলকে দেখেছিলাম কালি পুজোর রাতে,
জিন্স পড়ে বেরিয়ে ছিলিস বান্ধবীদের সাথে,
চোখের মধ্যে ফেলেছিলাম আমার বাইকের আলো,
সত্যি বলতে চুলটা খুলে মানিয়ে ছিল ভালো।
রোজ বিকেলে দাঁড়িয়ে থাকতাম Tution যাবার পথে,
প্রতিদিনই কেউ না কেউ থাকতো তোর সাথে।
আড়চোখেতে তাকিয়ে নিয়ে ফিরিয়ে নিতিস মুখ,
খামখেয়ালি তোর চাওয়াতে লাগতো ভীষন সুখ।
মনের কথা হোলো না বলা,থেকেই গেলো মনে,
এখনো তোর একটা ছবি রয়েছে আমার ফোনে।
বন্ধুরা বলল অপদার্থ-" কিচ্ছু হবে না তোর"।
বাইরে গেলি পড়তে তুই মাধ্যমিকের পড়।
ভাবতে ভাবতে রাত কাটালাম,ঘুম কে দিলাম ফাঁকি
ফিরে আয় তুই,তুই ছাড়া বল কেমনে একা থাকি???
১০ টা বছর কেটেই গেলো,এলি না তুই ফিরে:
আমি এখন হেডমাস্টার প্রাইমারি স্কুলে।
এমনি যদি ভালো থাকা যায়,তবে ভালোই আছি
এখনো ভাবি বলব তোকে "শুধু তোকেই ভালোবাসি"।।


সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




