সুদিনের প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনে মরছে কোটি কোটি বাঙালী। এবছর-ওবছর-সেবছর করে কেটে যাচ্ছে যুগের পর যুগ। সোনালী দিনের স্বপ্নগুলো বিষাক্ত নিঃশ্বাসে মরে যাচ্ছে লতানো শুকনো কুমড়ো ডাঁটার মত।
প্রজন্ম চত্বর মাইনাস হয়েছে হেফাজতের জাদুকরী উত্থান আর ডাবল জাদুকরী পতনের মাধ্যমে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ফুলিশ কেরানি- কেউ ঘুষ ছাড়া কোন কথা বলে না। ঘুষ ছাড়া জীবন রক্ষা তো দূরে থাক, জীবন ই পাওয়া যায় না হাতে। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে পাবলিক শৌচাগার- কোথায় নেউ দূর্নীতি। যাঁরা দু’দশক আগেও ছিলেন মহান বিশ্ববিদ্যালয় শিক্ষক, আজ তারা নেমে এসেছেন ফুলিশ কেরানির কাতারে। দলবাজি, নাস্তাচুরি আর কন্সাল্টেন্সি করাই তাদের জীবনের একমাত্র কাজ। গবেষণা- ওটা নেই আর ডিকশনারিতে। কি রিপোর্ট চান- নেট থাকলে সে যত বড় গবেষণা রিপোর্টই হোক না কেন- সে এক রাতের মামলা। চুরি ধরবার তো লক নাই কোন।
বিল্ডিং ভেঙে পড়ছে, আগুনে লোক পুড়ছে, নিয়ত লোক মরছে অ্যাক্সিডেন্টে- এসব কোন ব্যাপার না। হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নাই, সরকারি অফিসে ফাইল দেওয়ার লোক নাই, বাজারে গিয়ে চোখে ঝাপসা দেখা ছাড়া আর কোন গতি নাই- এসবও কোন সমস্যা নয়। যুগে যুগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়গন ওষ্ঠাগত মানুষের জীবনে নিয়ে আসেন কিঞ্চিত হাসি-ঠাট্টার পরশ। ভাগ্যিস তারা ছিলেন-আছে-থাকবেন।
বাকি ছিল প্রকৃতি আর ক্রিকেট। প্রকৃতি এখন ঘুষ হিসেবে ‘ব্যাঙের বিয়ে’ না দিলে রৌদ্র-দাব-দহে নিংড়ে বের করে নেবে জীবন। আর ক্রিকেট- বলার কোন শক্তি নাই...কিছুই নেই বলার মত। এত ভালোবাসা- কি হবে এখন?
এত কিছুর পরে মানুষ কত ভালো। সবাই কি ধৈর্য্য ধরে অপেক্ষা করছে সুদিনের। সত্যিই কি আসবে সুদিন- আমাদের এই বাংলাদেশে।
ফেসবুক পেজঃ
http://www.facebook.com/mosrur.ridwanul
(ভাবনা আর মতামতের সাথে আপডেট থাকতে ফেসবুক পেজে লাইক দিন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



