আমাদের এই একঘেয়ে জীবনে হরতাল অতীব প্রয়োজনীয়। হরতাল হলেই আমরা যারা ঢাকায় আছি এক সাথে অনেকগুলো ব্যাপার উপভোগ করতে পারি। সকাল বেলা অফিসে যাওয়ার সময় সুনসান রাস্তা। ট্রাফিক জ্যামের কোন বালাই নাই। আহা। কত সুন্দর। ঢাকা হয়ে উঠে আধুনিক শহরের প্রতিমূর্তি । আমরা ফিরে যাই সেই দূর অতীতে যখন ট্র্যাফিক জ্যাম ছিল না। শুধু তাই নয়, হরতালে তারাই বের হয় যাদের সত্যিই কোন কাজ আছে। আজাইরা কাজের মানুষজন বাসায় বসে টিভি দেখে, আর কোথায় ককটেল ফুটসে তার হিসেব করে। তাছাড়া, হরতালে বাইরে বের হওয়া আমাদের চিন্তা শক্তি , প্রতিক্রিয়া দেখানোর দ্রুততা বৃদ্ধি করে ব্যাপক হারে। রিকসা করে যাওয়ার সময় এর টায়ার ফুটলে আমরা ককটেল মনে করে, দ্রুত স্থান ত্যাগ করি, অবশ্যি দৌড়ে বা দৌড় হন্ঠন দিয়ে।। আমরা সবসময় আসন্ন বিপদ সম্পর্কে সচেতন থাকি। এতে, আমাদের DNA তে প্রয়োজনীয় পরিবর্তন ঘটবে বলে অনেকে মনে করেন। এবং, এর ফলে আমরা বাংলাদেশীরা যেকোন বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে, অন্য জাতিদের থেকে অনেক এগিয়ে থাকব সর্বোপরি, জীবন মানেই তো এক্সসাইটমেন্ট। আমারা রোলার কোস্টারে চড়ি তো ঐ এক্সসাইটমেন্ট এর জন্যি । হরতাল আমাদের জন্য ফ্রি এক্সসাইটমেন্ট এর একটা উৎস !! সুতরাং, পরিশেষে বলা যায়,হরতাল আমাদের জাতির শারীরিক, মানসিক, এবং জিনগত উন্নতি সাধনে অভূতপূর্ণ ভুমিকা পালন করছে!
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।