somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের 48 ঘন্টার হরতাল ও ঘর ফেরৎ মানুষদের ভোগান্তি

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


1 আগস্ট জামাতকে নিশ্চিহৃ করার ষড়যন্ত্র, দলের নেতাদের হত্যার চক্রান্ত ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার পরিকল্পনা করছে এমন দাবী তুলে জামাত 48 ঘন্টার হরতালের ডাক দেয় যা শেষ হবে বৃহস্পতিবার ভোর 6 টায়। হরতালকে সফল করার জন্য জামাত তার ছাত্র সংগঠন শিবিরকে নিয়ে বিভিন্ন ভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে এবং ক্ষেত্র বিশেষে তাদের এই প্রচেষ্টা সফলও হয়েছে। তারা রাজধানীতে ককটেল বিস্ফোরন ঘটিয়ে, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করে, রিকশা, সি এন জি বা অটোতে চলমান যাত্রীদের নামিয়ে, মারধোর করে দুই দিন সমগ্র দেশকে একটি নিরাপত্তার অভাব অনুভব করিয়েছে।

ঈদের ঠিক পরপরই যখন মানুষ গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীতে কর্মে যোগদান করতে আসবে ঠিক তখনই এরূপ হরতাল দিয়ে, সাধারণ মানুষদের হয়রানি করে, অশেষ ভোগান্তির সম্মুখীন করে জামাত শিবির কী অর্জন করেছে বা যে দাবী তুলে হরতালের ডাক দিয়েছিল তা কতটা আদায় করতে পেরেছে তা এখনও পরিষ্কার নয়। তবে তারা যে বিপুল সংখ্যক মানুষদের অভিশাপ কুড়িয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। বস্তুত এই হরতালটা তারা যদি আরো কয়েকদিন পরে দিত তাহলে জনগণের এতটা কষ্ট হতো না। রেল, বাস ও লঞ্চ স্টেশনে নারী, শিশু ও বৃদ্ধদের যে দুর্দশার শিকার হতে হচ্ছে তা অবর্ণনীয়। পায়ে হেটে মানুষ বাসায় ফিরবে তাও সর্বক্ষেত্রে সম্ভব হয় না। কারণ প্রত্যেকের সাথেই যথেষ্ট পরিমানে ব্যাগ ব্যাগেজ রয়েছে। যাদের কম রয়েছে বা একাই গ্রাম থেকে ফিরেছে তারা সৌভাগ্যবান এবং এদের অনেককেই পায়ে হেটে বাসায় ফিরতে দেখা গেছে।

ঈদের ঠিক পরপরই মানুষকে অপরিসীম ভোগান্তি দিয়ে যে হরতাল জামাত শিবির পালন করলো তাতে একটি জিনিস অন্তত আরো অসংখ্যবারের মতো পরিষ্কার হলো যে জামাত শিবিরের রাজনীতি সাধারণ মানুষদের জন্য নয়। তাদের রাজনীতি শুধুই নিজেদের জন্য। নিজ দলের স্বার্থে এরূপ হরতাল দেওয়ার নজির অবশ্য বাংলাদেশের অপর দুটি বৃহৎ দলের ক্ষেত্রেও আছে। হরতাল মানুষের জন্য, অর্থনীতির জন্য, দেশের জন্য যে কতটা ক্ষতিকর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোন ভ্রক্ষেপ নেই। নিজ দলীয় স্বার্থ হাসিল করতে তারা পেশী শক্তি ও অস্ত্রের জোরে দেশের কোটি কোটি মানুষের ইচ্ছা অনিচ্ছাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি হরতাল দিচ্ছে এবং জনমতে আতঙ্ক সৃষ্টি করে সেই হরতাল পালনও করছে। যে দল যত বেশি আতঙ্ক সৃষ্টি করতে পারে, গাড়ি পোড়াতে পারে, গাড়ি ভাংচুর করতে পারে, পুলিশ পিটাতে পারে সেই দলের হরতাল তত বেশি সফল হয়। হাসিমুখে দলের মুখপাত্র হরতাল শেষে সাংবাদিকদের বলেন, জনগণ স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করেছে এবং হরতাল সফল হয়েছে। এই ভন্ডামি আর মিথ্যাচারের শেষ কোথায়? কিছু হলেই হরতাল দিয়ে দেশকে অচল করে দেওয়ার অধিকার এরা কোথা থেকে পেল? এভাবে দলগুলোতো হরতালকে সফল করছে না বরং নৈরাজ্য আর অস্থিতিশীলতাকে সফল করছে।

জামাতও রাজনৈতিক দল হিসেবে ব্যতিক্রম কিছু নয়। হরতালের বেলা তারাও বৃহৎ দুটি রাজনৈতিক দলের অনুকরণে অনুরূপ নৈরাজ্য, আতঙ্ক, মৃত্যু আর ধ্বংসের লীলাখেলায় দিন দিন উন্মত্ত হয়ে উঠছে। তাদের বিবেক, বিবেচনাবোধ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারা একবারও চিন্তা করলো না ঈদের পরে এভাবে হরতাল দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হচ্ছে? তারা চিন্তা করলো না যে এভাবে হরতাল দিয়ে তারা যা পাবে তা হলো ঘরফেরৎ সাধারণ মানুষদের একরাশ ঘৃনা। আরো দুঃখজনক হলো তারা হরতাল দেওয়ার আগের দিনই মাঠে নেমে পড়ে এবং সেদিন থেকেই নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালায়। এভাবে নৈরাজ্য আর আতঙ্ক সৃষ্টি করে, বিপুল সংখ্যক মানুষদের ঘৃনা নিয়ে একটি দল কখনো টিকে থাকতে পারে না। বিকল্প ও ভালো কিছু জাগ্রত হলে তারা নিশ্চিতভাবেই একদিন লুপ্ত হয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×