somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ভালবাসার আনন্দ ভালবাসার মৃত্যূ"

১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
:



'না বলছিনা আবার ভালোবাসতেই হবে ।
দুজন পাশাপাশি হাত ধরে খালি পায়ে,
ভেজা সবুজ ঘাসের উপর দিয়ে যে হাটঁতেই হবে
আমি সেটাও বলছিনা।

বৃষ্টির ঝড়ো মাতাল হাওয়ায়
অথবা জোস্নার কড়া নীলে,
তানসেনের পাগড়ী মাথায় জড়িয়ে
আমায় নিয়ে সুরের সাগর যে তোকে পাড়ি দিতেই হবে
আমি তো সেটাও বলছিনা।

আমি এও বলছিনা পাশাপাশি বসে চৈএের প্রথম জোছনায়,
আমায় নিয়ে লেখা কোন কবিতা আবৃওি করে চোখ ভিজিয়ে দিতে।
অথবা, দেয়ালে হাতে হাত রেখে চোখ বুজে
স্পন্দনে-স্পন্দনে আত্মার কাছাকাছি চলে যাবার খেলাটিও
বলছিনা তোকে আর খেলতে।
বলছিনা তোকে, বর্ষার প্রথম কদম ফুল আমার খোপাতেই গুজেঁ দিতে
অথবা, আমার কপালে লেপ্টে থাকা লাল টকটকে সিদুঁর হতে।

কোন দাবী নিয়ে বলবো বল?
আমি তো সব জেনেই তোকে চেয়েছি....
তোর চোখে চোখ রাখবার আগেই তো জেনেছি তুই আমার না...
কখনও যে আমার হবি না সেটা জেনেই তো...
তোকে ভালবেসেছি...
যে পাবার আগেই সব হারিয়ে বসে আছে
তার আবার নতুন করে চাওয়া পাওয়ার কি কিছু থাকে বল?


তবে যদি পারিস আমাকে তুই ভুলেই যাস
ভাবছিস কষ্ট পাব?
নাহ একদম না
আমাকে তো তুই সেদিন অনেক যত্ম করেই শিখিয়ে দিলি
তোকে ছাড়া কিভাবে বেঁচে থাকতে হবে
তোকে ছাড়া কিভাবে প্রতিদিন প্রতিমুহুর্তে মুহুর্তে মরতে হবে।
এরপরেও কি আমার কোন কষ্ট হতে পারে বল?
তোকে ছাড়া ভালবাসার এই আনন্দ- মৃত্যূর খেলায়
আমার দিন ঠিকই কেটে যাবে দেখিস
তবুও তুই ভাল থাক।
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি হয়ে বেঁচে থাক।
:
:
:

রিপি
২০১৬
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
৭৪টি মন্তব্য ৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা পেলে শরিয়া আইন চালু না করে দলের নামে ইসলাম রাখা যায় কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৫২



সূরাঃ ৪ নিসার ৭৬ নং আয়াতের অনুবাদ-
৭৫। তোমাদের কি হলো, তোমারা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? অথচ নারী-পুরুষের এবং শিশুদের মধ্যে যারা দূর্বল তারা বলে, হে আমাদের রব... ...বাকিটুকু পড়ুন

কৌশল

লিখেছেন জুয়েল তাজিম, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৮

জামায়াতের আমীরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীর সঙ্গে বেশ্যাবৃত্তির সম্পর্ক টেনে আনা পোস্টটি হ্যাকড হোক বা অ-হ্যাকড—এর রাজনৈতিক প্রভাব মোটেও একমুখী নয়। অনেকেই ধরে নিচ্ছেন, এতে জামায়াতের ক্ষতিই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।

লিখেছেন রাবব১৯৭১, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।
-----------------------------------------------------------
ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়, এক পথে চলে না, এবং এক লক্ষ্যেও পৌঁছায় না। ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নৈতিকতা ও আত্মসংযম। রাজনীতির... ...বাকিটুকু পড়ুন

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে সবই লাগে ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

×